admin
প্রকাশিত: 1:22 PM, November 22, 2026
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বাদ আছর ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টে ‘একতাবদ্ধ সিলেটবাসী’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
১১ দলীয় জোটের শীর্ষ নেতা, বর্ষীয়ান রাজনীতিবীদ মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে ও সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফীর পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোহাম্মদ এহসানুল হক তাহের, মাহবুবুর রহমান খালেদ, মো: আবুল হোসেন সুফি, শামসুল ইসলাম, নুরুল ইসলাম চৌধুরী, জামিল আহমদ, জালাল আহমদ, প্রিন্সিপাল জহুরুল হক, প্রিন্সিপাল আছলাম রহমানী, টিপু চৌধুরী, জামিল আহমদ লিটন, মো: আনোয়ার হোসেন রুবেল, মো: আব্দুস শহীদ খান, মাসুক আহমদ, ফেরদৌস আহমদ, মনোয়ার হোসেন, শিপলু আহমদ, শেখ এম এ রাহিম, মো: জয়নাল আবেদীন, মো: মুজিবুর রহমান, মুক্তার আহমদ, মাছুম মিয়াজী, এম খাইরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজার শুধু ধর্মীয় অনুভূতির কেন্দ্রই নয়, এটি সিলেটের ঐতিহ্য ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। মাজারের সার্বিক শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহি ও ঐতিহ্য রক্ষায় দ্রুত কার্যকর সংস্কার প্রয়োজন হয়ে পড়েছে। কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না বলেও তারা দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, সিলেটবাসীর ন্যায্য অধিকার ও সার্বিক উন্নয়নকে সামনে রেখে উত্থাপিত ১৩ দফা দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত অবস্থায় রয়েছে। জনস্বার্থসংশ্লিষ্ট এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, সিলেটবাসী আর বঞ্চনার শিকার হতে চায় না। দাবিগুলো দ্রুত মেনে নিয়ে বাস্তবায়নের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান বক্তারা।
সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। বিক্ষোভ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের