admin
প্রকাশিত: 4:51 PM, May 4, 2026
সিলেটে বসবাসরত রংপুর বিভাগের বাসিন্দাদের সামাজিক সংগঠন ‘রংপুর বিভাগীয় সমিতি, সিলেট’-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার রাতে নগরীর দরগাগেইটস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান সভাপতি ও শাবিপ্রবির মহাবিদ্যালয় পরিদর্শক মোঃ ইউনুস আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সংগঠনটিকে গতিশীল করতে মাউন্ট এডোরা হসপিটালের পরিচালক অধ্যাপক ডাঃ কে এম আখতারুজ্জামানকে প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে। প্রধান উপদেষ্টা করা হয়েছে শাবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম। উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব ই ইলাহী, শাবিপ্রবির সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম, মাউন্ট এডোরা হসপিটালের অধ্যাপক ডাঃ এম এ আলিম, শাবিপ্রবির অধ্যাপক ড. শামীম আরা বেগম, মাউন্ট এডোরা হসপিটালের ডাঃ মো: মোসাহারুল ইসলাম, ডাঃ রাফিয়া আক্তার মিলি, ডাঃ মো: মাহমুদুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মো: রবিউল ইসলাম রুবেল।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মোঃ ফুয়াদ শÐল ও অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জান্নাতুল ইসলাম বেলাল, অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ মাকসুদার রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রবিউল ইসলাম জুয়েল, সমাজকল্যাণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, শিক্ষা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, মহিলা বিষয়ক সম্পাদক সাবিহা ইয়াসমিন, আইটি সম্পাদক আমিন আল মুরাদ।
কমিটিতে নির্বাহী সদস্যরা হলেন সাংবাদিক মামুন হাসান, ড. পার্থ প্রতিম বর্মণ, বিনয় কুমার রায়, মোঃ শাহারুল ইসলাম, মোঃ মমিনুল ইসলাম, মো: রাজু আহমেদ, সবুজ মিয়া, আনিসুর রহমান, মো: গোলাম মোস্তফা, জাকির হোসেন, মো: দুলাল মিয়া।
সাধারণ সভায় বক্তারা বলেন, এই সমিতি সিলেটে বসবাসরত রংপুর বিভাগের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার পাশাপাশি আর্তমানবতার সেবায় কাজ করে যাবে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট মহানগরের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ