admin

প্রকাশিত: 1:48 PM, March 4, 2026

রমজান আত্মশুদ্ধি ও তাকওয়ার মাস: আল্লামা হুছামুউদ্দীন চৌধুরী

রমজান আত্মশুদ্ধি ও তাকওয়ার মাস: আল্লামা হুছামুউদ্দীন চৌধুরী

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ:

সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ইলাবাজ প্রধান জামে মসজিদে পবিত্র রমজান উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১৩ রমজান ইলাবাজ মহল্লাবাসী ও যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব মইজ উদ্দিনের উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রখ্যাত আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা হুছামুউদ্দীন চৌধুরী (ফুলতলী) বলেন, “পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও আত্মপরিবর্তনের মাস। এ মাসেই মহাগ্রন্থ আল-কোরআন নাজিল হয়েছে। তাই রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং এর শিক্ষা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে বাস্তবায়নের প্রতি মনোযোগী হতে হবে।”

রমজানের শেষ দশকের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শবে কদরের ইবাদত একজন মানুষের জীবনে আমূল পরিবর্তন আনতে পারে। ইবাদতের পাশাপাশি চরিত্র গঠন, আত্মসংযম ও মানবিক গুণাবলির চর্চাই রমজানের মূল শিক্ষা।

সমাজে প্রচলিত কিছু প্রথা প্রসঙ্গে তিনি বলেন, “রমজানে মেয়ের বাড়িতে ইফতারি পাঠানোর প্রথা অনেক ক্ষেত্রে গরিব পরিবারের ওপর চাপ সৃষ্টি করে। এ ধরনের সামাজিক প্রতিযোগিতা পরিহার করে বোনদের পাশে দাঁড়ানো, অসুস্থ ও বৃদ্ধদের সেবা করা এবং প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই অধিক সওয়াবের কাজ।”

তিনি আরও উল্লেখ করেন, দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের উদ্যোগে দেশজুড়ে শিশুদের শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, যা নতুন প্রজন্মের সঙ্গে কোরআনের সম্পর্ক সুদৃঢ় করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ফারুক আহমদ। মাহফিলে উপস্থিত ছিলেন দারুল কেরাত মজিদিয়া ফুলতলী শাখার নাজিম মো. ফারুক আহমদ, সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, ইলাবাজ নতুন জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুস সোবহান, ব্যবসায়ী আব্দুল বাছিত তালুকদার, কবির আহমদ, বদরুল হক, আব্দুল কাইয়ুম, জুলহাস উদ্দিন, প্রবাসী আব্দুল আহাদ ও শরীফ উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও মাহফিলে ইলাবাজ দারুল কেরাত শাখার প্রধান ক্বারী মাওলানা কাওছার আহমদসহ শাখার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মাহফিলে প্রায় সহস্রাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফারুক আহমদ।


সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ

সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ

৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : মুহাম্মদ ফখরুল ইসলাম বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার ছয়

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান ২৭টি অবৈধ বালুবাহী নৌকা ধব্বংশ একজনের ৭ দিনের কারাদণ্ড

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান ২৭টি অবৈধ বালুবাহী নৌকা ধব্বংশ একজনের ৭ দিনের কারাদণ্ড

মুক্তাদির আল সেলিম: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর রাংপানি নদী ও ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক

সিলেট চেম্বারকে কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট চেম্বার

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’ আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সভাপতি হাবিবুর, সাধারণ সম্পাদক একরাম স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর)

সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ

সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ

পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই অরাজকতা সৃষ্টি করছে সন্ত্রাসীরা: ইমদাদ চৌধুরী “ভারতে পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই দেশকে অস্থিতিশীল করতে