admin

প্রকাশিত: 11:29 AM, September 22, 2026

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক

সিলেট চেম্বারকে কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিলেটের ব্যবসায়ীদের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠান ব্যবসায়ীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ব্যবসায়ীদের স্বার্থ ও কল্যাণকে আরও গুরুত্ব দিয়ে চেম্বারকে কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে কেন্দ্র করে গতকাল সোমবার সন্ধ্যায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর ভবনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট চেম্বার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। অতীতে ব্যবসায়ীদের কল্যাণ ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিভিন্ন কারণে চেম্বারের কার্যক্রমে যে স্থবিরতা তৈরি হয়েছে, তা কাটিয়ে একটি কার্যকর ও প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে চেম্বারকে এগিয়ে নিতে হবে।

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা চেম্বারের নেতৃত্বে প্রকৃত ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রকৃত ব্যবসায়ীরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

সভায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী দুলু, সাবেক পরিচালক নুরুল ইসলাম, সাবেক সভাপতি ফালাউদ্দিন আলী আহমদ, জিয়াউল হক জিয়া, এহতেশামুল হক চৌধুরী ও ফয়েজ হাসান ফেরদৌস, সাবেক পরিচালক হিজকিল গুলজার, ব্যবাসয়ী নিয়াজ মো. আজিজুল করিম, আলিমুল এহসান চৌধুরী, মাসুম ইফতেখার রসুল, আব্দুস সামাদ তুহেল, আহমদ হোসেন, আব্দুর রহমান রিপন, নাসিফ জোবায়ের, আতিক হোসেন, চন্দন সাহাসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য দেন।


সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ

সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ

৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : মুহাম্মদ ফখরুল ইসলাম বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার ছয়

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান ২৭টি অবৈধ বালুবাহী নৌকা ধব্বংশ একজনের ৭ দিনের কারাদণ্ড

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান ২৭টি অবৈধ বালুবাহী নৌকা ধব্বংশ একজনের ৭ দিনের কারাদণ্ড

মুক্তাদির আল সেলিম: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর রাংপানি নদী ও ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক

সিলেট চেম্বারকে কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট চেম্বার

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’ আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সভাপতি হাবিবুর, সাধারণ সম্পাদক একরাম স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর)

সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ

সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ

পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই অরাজকতা সৃষ্টি করছে সন্ত্রাসীরা: ইমদাদ চৌধুরী “ভারতে পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই দেশকে অস্থিতিশীল করতে