admin
প্রকাশিত: 7:06 AM, May 20, 2026
উদ্যোগে ও প্রবাসীর অর্থায়নে নতুন রিক্সা বিতরণ
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী’র সহধর্মিনী সামা হক চৌধুরী বলেছন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং পর্যাপ্ত সুযোগ ও সহযোগিতা পেলে তারাও সমাজ ও দেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার রক্ষায় প্রতিবন্ধীবান্ধব সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবেই তারা সমাজ ও রাষ্ট্রের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। তিনি আরো বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিকভাবে সাবলম্বী করতে সরকারের পাশাপাশি প্রবাসী, বেসরকারী প্রতিষ্ঠান ও সংগঠন এবং বিত্তবানদের এগিয়ে আসা জরুরী। রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করার লক্ষ্যে ব্যাপক কাজ করছে। এই ফাউন্ডেশনের মতো অন্যান্য সংগঠন ও ব্যক্তিদেরকে প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।
তিনি গত সোমবার বিকেলে নগরীর গোয়াবাড়ীস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের স্বনির্ভর (চলমান) প্রকল্পের আওতায় অসহায় প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করার লক্ষে ৫ম দফায় প্রবাসী ব্যক্তির অর্থায়নে ২টি পায়ে চালিত নতুন রিক্সা উপহার প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক ও লিনুস বৃটিক-এর স্বত্বাধিকারী সাইমা সুলতানা চৌধুরী লিনু, সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, ফুলকলি ফুড প্রডাক্টস লিমিটেড সিলেট বিভাগের ডিজিএম মোঃ জসিম উদ্দিন খন্দকার, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। মাওলানা বশির উল আমিন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের আলেয়া ফেরদৌসী তুলী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফজলুর রহমান, আরকিটেক সাইমা তাবাসসুম চৌধুরী নাহিয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জোবেদ আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কো-অডিনেটর শিউলি আক্তার। উপস্থিত ছিলেন রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি সৈয়দ শওকত আলী, সহ-সাধারণ সম্পাদক ফাহিম উদ্দিন আহমেদ আব্দুর, রাশেদ আহমেদ, নাদেল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে প্রবাসী ব্যক্তির অর্থায়নে অসহায় প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করার লক্ষে ২টি পায়ে চালিত নতুন রিক্সা উপহার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে
– শাহাব উদ্দিন: দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সভাপতি, সিলেট-মৌলভী বাজার – শ্রীমঙ্গল এসএমএস পরিবহনের চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিন বলেছেন, সোমবারের
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন নতুন
স্টাফ রিপোর্টার: সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও দানের টাকার আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিনের বিরোধ ফের নতুন করে চাঙা
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে