admin

প্রকাশিত: 10:07 AM, July 15, 2026

রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্বাস্থ্য ও নেতৃত্বগুণ অর্জনে সহায়তা করে: কয়েস লোদী

শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “খেলাধুলা তরুণ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলা ও নেতৃত্বগুণ অর্জনে বিশেষ সহায়তা করে। রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘদিন ধরে সিলেটের শিক্ষা ও ক্রীড়াঙ্গনে অনন্য অবদান রেখে আসছে।”

গতকাল মঙ্গলবার সকালে স্কুল মিলনায়তনে আয়োজিত প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. ফরিদ আহমদের সভাপতিত্বে ও প্রভাষক সুলেমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আব্দুল মুমিত।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক হাছিনা মমতাজ, ক্রীড়া শিক্ষক মু. মানিক খান, শিক্ষক বন্যা চক্রবর্তী, লুৎফুর নেছা, গাউছিয়া চৌধুরী, আব্দুল খালিক, মুকসুদল আম্বিয়া, আব্দুল বারী ও অনন্য দেবসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

অভিযোগের পরও বদলায়নি চিত্র? সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেট বেপরোয়া দীপা ও রঞ্জন

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেট বেপরোয়া দীপা ও রঞ্জন

অনুসন্ধানী প্রতিবেদন-৫ সিলেটের ঐতিহাসিক তারাপুর চা বাগানে মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দিন দিন চরম

ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আব্দুল কাইয়ুম জালালী পংকী

ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আব্দুল কাইয়ুম জালালী পংকী

সিলেট বিএনপির আস্থার প্রতীক সিলেট অঞ্চলের রাজনীতিতে ভালোবাসা, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত আব্দুল কাইয়ুম জালালী পংকী। বাংলাদেশ