admin
প্রকাশিত: 3:19 PM, March 3, 2026
স্টাফ রিপোর্টার:
লন্ডন পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসার মাধ্যমে ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে মো. মনির আহমেদ (৩৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৯। সোমবার (০২ মার্চ) বিকেলে সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন দাসপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মনির আহমেদ সিলেট মহানগরীর শাহপরাণ থানার ইসলামপুর এলাকার মৃত আ. রউফের ছেলে। সে ঢাকার বিমানবন্দর থানায় দায়ের করা একটি মানবপাচার ও জালিয়াতি মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি।
মামলার নথিপত্র ও র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম মো. আরিফ আহমেদ (৩০) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার যোগারকুল এলাকার বাসিন্দা। ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে ‘এমআর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম’ নামক একটি এজেন্সির কর্ণধারদের সাথে তার পরিচয় হয়। আসামীরা তাকে ৩ মাসের মধ্যে লন্ডন পাঠানোর আশ্বাস দিয়ে ২৫ লক্ষ টাকার চুক্তি করে। চুক্তি অনুযায়ী আরিফ বিভিন্ন সময়ে নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ২৫ লক্ষ টাকা আসামিদের প্রদান করেন।
গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে আরিফ আহমেদ লন্ডন যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন সম্পন্ন করার সময় কর্তব্যরত কর্মকর্তারা তার পাসপোর্টের ভিসা পর্যবেক্ষণ করে জানান যে, পাসপোর্টে থাকা স্টিকার ভিসাটি সম্পূর্ণ জাল। এ ঘটনায় প্রতারণার শিকার আরিফ বাদী হয়ে ডিএমপির বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।
মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। র্যাব-৯ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মনিরের অবস্থান নিশ্চিত করে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তামাবিল রোডের দাসপাড়া বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হলেও মামলার অন্য আসামিরা এখনো পলাতক রয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতেও র্যাবের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত পরিবারগুলোর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা
যুক্তরাজ্য (ইউকে) জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা শামীম আহমদের দেশে আগমন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে
সিউকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের করেরপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে
‘নারী শিক্ষার অগ্রগতিতে অনন্য দৃষ্টান্ত মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ’ স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক
স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ এর সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গতকাল রবিবার বিকেলে সিলেট
সিলেট-ঢাকা যাতায়াতে স্বস্তি নিশ্চিতকরণ, রেলওয়ের টিকিটের কালোবাজারি বন্ধ, ইকোনমি ক্লাসের ভাড়া সহনীয় পর্যায়ে রাখা, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন এবং সিলেট নগরীর
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি)-র সুনির্দিষ্ট আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফিরেছেন
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের