admin

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬

লন্ডনে ইআরআই’র মানববন্ধন জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পতন অনিবার্য

লন্ডনে ইআরআই’র মানববন্ধন জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পতন অনিবার্য

ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা না হলে বর্তমান সরকারের পতন অনিবার্য বলে হুঁশিয়ারি দিয়েছেন মানবাধিকার কর্মীরা। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) লন্ডনে ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের সামনে আয়োজিত এক বিশাল মানববন্ধনে বক্তারা এ মন্তব্য করেন।

লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইক্যুয়াল রাইটস ইন্টারন্যাশনাল (ইআরআই) এই কর্মসূচির আয়োজন করে। (ক্ষমতার অপব্যবহার বন্ধ করুন: জাতীয় গণভোটকে সমর্থন করুন) শীর্ষক এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ রোকতা হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল নওশীন মুস্তারী মিয়া সাহেব।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সৈয়দ জুয়েল বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন এবং উসমান হাদীর প্রকৃত খুনিদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। প্রবাস থেকে শুরু হওয়া এই আন্দোলন যুক্তরাজ্যের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়া হবে, যাতে বাংলাদেশের সাধারণ মানুষ রাজপথে নামার অনুপ্রেরণা পায়।”

বিশেষ বক্তার বক্তব্যে সৈয়দ আব্দুল আজিজ মিলাদ বলেন, “একটি দেশের গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের রায়। জুলাই রেফারেন্ডামের মাধ্যমে এদেশের মানুষ ইতোমধ্যে ‘হ্যাঁ’ ভোট দিয়ে তাদের রায় জানিয়ে দিয়েছে। বর্তমান সরকারকে জনগণের এই ম্যান্ডেটকে সম্মান জানাতে হবে। অন্যথায় জুলাই গণঅভ্যুত্থানের মতো আরেকটি কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে সরকারকে। মনে রাখবেন, বিগত স্বৈরাচারী সরকার পার্শ্ববর্তী দেশে পালানোর সুযোগ পেলেও এই সরকার সেই সুযোগটুকুও পাবে না।”

মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন ইআরআই-এর সহ-সভাপতি রুবেল আহমদ, মোঃ ওসমান গনি, মোঃ হাসমত আল হাবিব ও মোঃ ইমাম হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি মোঃ ইউসুফ মিয়া, আমিনুল ইসলাম, মাইনোরিটি রাইটস সেক্রেটারি আইন উদ্দিন ও তাহমিনা আক্তার, ক্যাম্পেইন সেক্রেটারি মোঃ বদরুল ইসলাম, সায়েম আহমদ ও আবু জেহাদ, অর্থ সম্পাদক মোঃ মাসুদুল হাসান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম (রাব্বি), মোঃ জাবেদ আহমেদ, মোঃ সোহরাব আলী এবং মোঃ হানিফ আহমেদ, পাবলিসিটি সেক্রেটারি আব্দুল সালামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে বক্তারা ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশে মানবাধিকার রক্ষা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করার আহŸান জানান। তারা স্পষ্ট করে বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে রাজপথের আন্দোলন আরও বেগবান করা হবে।


সর্বশেষ সংবাদ

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থানায় জিডি

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থানায় জিডি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)-এর নাম ও ছবি ব্যবহার

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : ইমদাদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ

বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব

সভাপতি মনজুরুল, সম্পাদক রাজন রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

সভাপতি মনজুরুল, সম্পাদক রাজন রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে: এমপি এমরান চৌধুরী

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে: এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর।

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি