admin

প্রকাশিত: 5:05 AM, October 22, 2026

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, চাঁদাবাজি এবং দীঘি থেকে বিপুল পরিমাণ মাছ লুটের অভিযোগ উঠেছে।

গত ১৮ অক্টোবর রাতে এই দুর্র্ধষ ঘটনাটি ঘটে। এ ঘটনায় রিসোর্টের কেয়ারটেকার মোঃ আব্দুল কাদির বাদী হয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিখেকো আলাউদ্দিন ওরফে আলাই (৪৫)-সহ ৭ জন নামীয় এবং ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে সিলেট এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১নং আসামি আলাউদ্দিন নিজেকে সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট পরিচয় দিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। রিসোর্টটির তদারককারী ইকরাম উজ্জামান চৌধুরীর বরাতে জানা যায়, আলাই দীর্ঘদিন ধরে রিসোর্টের আশপাশের খাস জমি অবৈধভাবে দখল করে আসছিলেন। এর আগেও রিসোর্ট সংলগ্ন ফিসারিতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরাসহ নানা ক্ষতিসাধন করায় তার বিরুদ্ধে একাধিক জিডি ও অভিযোগ করা হয়েছিল, কিন্তু তার সন্ত্রাসী কার্যক্রম থামেনি।

সর্বশেষ গত ১৮ অক্টোবর রাতে আলাউদ্দিনের হুকুমে ও নেতৃত্বে আসামিরা দেশীয় তৈরি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রিসোর্টে প্রবেশ করে। তারা রিসোর্টের ১,৬২,৭০০ টাকা মূল্যের ৬টি সিসিটিভি ক্যামেরা, ডিভিআর এবং ভিডিও বেলুন ভাঙচুর করে। এরপর দীঘিতে সেচ মেশিন লাগিয়ে প্রায় ১,৫০,০০০ টাকার মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় এবং বিষাক্ত রাসায়নিক বা গ্যাস প্রয়োগ করে পুকুরের আরও প্রায় ৫ লক্ষ টাকার মাছ ও পোনা মেরে ফেলে। এ সময় রিসোর্টের পাহারাদার মোঃ রুবেল আহমদ বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অনুসন্ধানে জানা গেছে, রিসোর্টে হামলার মূলহোতা আলাউদ্দিন ওরফে আলাইয়ের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় বিস্ফোরক, দাঙ্গা ও হত্যা মামলাসহ একাধিক নিয়মিত মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালে এয়ারপোর্ট থানায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪২৭/৩৮৫/৫০৬ ধারায় দাঙ্গা, অনধিকার প্রবেশ, ভাঙচুর ও চাঁদাবাজির একটি নিয়মিত মামলায় সে গ্রেফতার হয়েছিল। পুলিশ ইতিমধ্যেই ওই মামলার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে।

চাঁদাবাজি ছাড়াও আলাইয়ের বিরুদ্ধে একাধিক থানায় বিস্ফোরক আইনের মামলা রয়েছে। সে ২০২৪ সালে দক্ষিণ সুরমা থানা এবং কোতয়ালী মডেল থানায় দণ্ডবিধির দাঙ্গা ও গুরুতর জখমের ধারাসহ বিস্ফোরক উপাদান আইনের ৩/৪ ধারায় (বিস্ফোরণ ঘটানো বা সহায়তার অপরাধ) এজাহারনামীয় আসামি। এছাড়াও একই বছর (২০২৪ খ্রি.) মোগলাবাজার থানাতেও দণ্ডবিধির দাঙ্গাহাঙ্গামা, জখম সংক্রান্ত ধারা এবং বিস্ফোরক উপাদান আইনের ৩/৪ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সর্বশেষ ২০২৬ সালে সিলেট দক্ষিণ সুরমা থানায় দায়েরকৃত দণ্ডবিধির ৩০২ ধারার একটি লমহর্ষক হত্যা মামলায় আলাউদ্দিন ওরফে আলাই তদন্তে পুলিশের তালিকায় অন্যতম সন্দিগ্ধ আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।

রিসোর্টের এই চাঞ্চল্যকর হামলার পর স্থানীয় নাকচপাড়া এলাকার বাসিন্দা মোঃ মালেক মিয়া ওরফে মালাই (৪০), মোঃ মঈন উদ্দিন (৫১), মনা উল্লা (৫৮), মোঃ ইকবাল হোসেন লুকেছ (৪১), আখলাক আহমেদ (২১) এবং আসাদুল হক (২০)-সহ সকল আসামিকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।


সর্বশেষ সংবাদ

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার: লোকমান আহমদ

আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার: লোকমান আহমদ

সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ বলেছেন, দেশের তরুণ জনশক্তির উন্নয়নের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব।

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের মিছিল-সমাবেশ

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের মিছিল-সমাবেশ

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল

শীতের মৌসুমেও চড়া সবজির বাজার স্বস্তি নেই নবীগঞ্জের ক্রেতাদের

শীতের মৌসুমেও চড়া সবজির বাজার স্বস্তি নেই নবীগঞ্জের ক্রেতাদের

নবীগঞ্জ প্রতিনিধি: প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ভোরের হিমেল হাওয়া আর ঋতু পরিবর্তনের আবহে মাঠে মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির সমারোহ।

ছাত্রদল নেতা পলাশ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে : দোয়া কামনা

ছাত্রদল নেতা পলাশ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে : দোয়া কামনা

সম্প্রতি নগরীর সুবিদবাজারে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ আকাব উদ্দিন পলাশ। তিনি বর্তমানে নগরীর

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে ফিজি হাইকমিশনারের সাক্ষাৎ

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে ফিজি হাইকমিশনারের সাক্ষাৎ

ফিজিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে সিলেটের সংবাদ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর

শাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক