admin
প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৬
এমরান ফয়ছল :
দক্ষিণ সুরমা থাবা পুলিশ কে বার বার অবহিত করার পর ও নেই কোন অভিযান। তাদের নাকের ডগায় চলছে সেই মরণব্যাধি শীলংতীর জুয়া খেলা। কোন কিছুইতে থামছেনা সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে সর্বনাশা শীলংতীর ।দিনে দিনে তারা ভয়াবহ হয়ে উঠেছে প্রসাশনকে মেনেজ করেই চলছে নির্বঘ্নে এই খেলা। তরুণদের এখন আরেক নেশা শিলং তীর নামক জুয়া। সর্বত্র এখন মাদক ও জুয়ার আসর। গাজা, সর্বনাশা ইয়াবা আর ফেনসিডিলসহ নানা ধরনের মাদকদ্রব্যের বাজার এখন সিলেটের লালাবাজার। মাঝে মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও থেমে নেই তাদের ব্যবসা তাদের নিয়োগকৃত এস আরদের দিয়েই চালিয়ে যাচ্ছে তাদের বিধংশী খেলা।আবার অনেকেই জেল থেকে থেকে নিয়ন্ত্রণ করছে শিলং তির এবং মাদক। সেই সাথে আইনের ফাক ফোকর দিয়ে বের হয়ে আগের চেয়ে আরো বেশী করে ব্যবসা চালিয়ে যাচ্ছে সমাজের কীট নামক এসব মাদক ব্যবসায়ীরা।তীর ও মাদক বিক্রেতাদের কারনে সিলেটের দক্ষিণ সুরমা লালাবাজার ও আস পাশের বাজার রশিদ পুর নাজির বাজারের অভিভাবকমহল উদ্বিগ্ন। কারণ এদের মুল লক্ষই হলো স্কুল-কলেজের ছাত্র, যুবসমাজ।
দক্ষিণ সুরমার রেল স্টেশন, খোজারখলা, পুরান রেল স্টেশন, কামালবাজার, কদমতলী, টার্মিনাল, পুলের মুখ, এলাকায় দেদারসে ভাসমান বিক্রেতারা মাদক বিক্রি করছেন। এবার মাদক ব্যবসায়ীরা ব্যবহার করছে স্কুলের ছোট ছোট শিশুদের।
অনুসন্ধানে জানা গেছে, মাদক ব্যবসায়ীদের রয়েছে খুচরা বিক্রেতাদের একটি দল। এই দলে কিছু ভাড়াটে নারী-পুরুষ রয়েছেন। আছে শিশু বিক্রেতারাও। তাদের হাতে কাগজে, দেশলাইয়ের বাক্সে পুরে দশ থেকে ৫০ টি ইয়াবা বড়ি বিক্রির জন্য দেওয়া হয়। তাদের কমিশন দেন মূল ইয়াবা ব্যবসায়ীরা। তাই তারা থেকে যান ধরাছোঁয়ার বাইরে। পুলিশি অভিযানে মাঝেমধ্যে দু’চারজন আটক করা হলেও মূলহোতারা কৌশলে আদালত থেকে তাদেরকে জামিনে মুক্ত করে আনেন খুব সহজেই। দক্ষিণ সুরমার মাদক হাটগুলো বেশ কিছুদিন বন্ধ থাকলেও পুনরায় আবার চালু হয়েছে নতুন উদ্যমে।
সাধারণ মানুষের ধারণা তারা কিছু কছু অসাধু প্রশাসনের লোকদের ম্যানেজ করে এবার নতুন কৌশলে চলছে মাদক ব্যবসায়ীদের ব্যবসা। প্রতি দিন, সপ্তাহ, মাসে তাদের মোটা অংকের টাকা হয় প্রশাসন কে।
এ ব্যাপারে পুলিশের এক উর্দ্বতন কর্মকর্তা বলেন, মাদক এবং শীলং তীরের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে আমরা কয়েকটি স্থান থেকে মাদক এবং শিলং তীর খেলার সাথে জড়িত কয়েকজনকে আটক করেছি। এরা সবাই বর্তমানে কারাগারে রয়েছে। নতুনভাবে মাদক ও তীর খেলার ব্যবসায়ীদের বিরুদ্ধেও তালিকা তৈরি করে পুলিশ অভিযানে নামবে।
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড
৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,
সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল
ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার
সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত
জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক