admin
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬
সিলেটের সংবাদ ডেস্ক:
লেবাননের রাজধানী বৈরুতের হামরা এলাকায় ইসরাইলি বাহিনীর বোমা হামলায় দিপালী আক্তার (৩৪) নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। গত বুধবার কফিলের পরিবারের সঙ্গে অবস্থানকালে এ হামলার শিকার হন তিনি। নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পূর্ব সালেপুর গ্রামের শেখ মোফাজ্জেলের মেয়ে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে লেবাননস্থ বাংলাদেশ দূতাবাস। একইসঙ্গে এক জরুরি সতর্কবার্তায় লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দূতাবাস।
লেবাননে বাংলাদেশ দূতাবাস নিহত দিপালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে দূতাবাস প্রয়োজনীয় কনস্যুলার সহায়তার উদ্যোগ নিয়েছে। দূতাবাসের প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই হামলায় দিপালীর কফিল ও তার পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন। নিহতের মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ শনাক্ত ও পরবর্তী প্রক্রিয়া নিয়ে দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
দিপালীর বোন লাইজু আক্তার জানান, শেখ মোফাজ্জেলের তিন মেয়ে দুই ছেলের মধ্যে দ্বিতীয় দিপালী আক্তার। দরিদ্র কৃষক পিতার পরিবারের অভাব ঘোচাতে ২০১৫ সালের দিকে লেবাননের বৈরুতের একটি পরিবারের গৃহকর্মী হিসেবে সেখানে যান। সাত বছর গৃহকর্মীর কাজ করে ২০২৩ সালের শেষের দিকে এসে আবার দ্বিতীয় দফায় ২৪ সালের এপ্রিল মাসে লেবাননে যান। বাড়ির সঙ্গে দিপালীর নিয়মিত যোগাযোগ ছিল। কিন্তু গত দু’দিন ধরে দিপালীর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছিল না। দিপালীর বোন যে বিকাশ দোকানের মাধ্যমে দিপালীর সঙ্গে কথা বলেন, সেখানে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করলে দিপালীর মোবাইল বন্ধ পাওয়া যায়। শুক্রবার সকালে লেবাননে প্রবাসীদের নিয়ে কাজ করে এমন একটি সংস্থা লাইজুকে জানায়, গত বুধবার রাতে দিপালী যে বাড়িতে কাজ করতো সেই বাড়িতে ইসরাইলের একটি বোমায় বাড়ির ৭ সদস্যের সবাই নিহত হয়েছেন। তাদের মধ্যে দিপালীরও মৃত্যু হয়েছে। এ ঘটনা জানার পর ওই বাড়িতে শোকের মাতম শুরু হয়। একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে সবাই দিশাহারা হয়ে পড়েছে। পরিবারটি জানায়, অভাবী পরিবারের দুঃখ ঘোচাতে দিপালীর বিয়ের বয়স পার হতে চললেও বিয়ে করেনি।
উল্লেখ্য, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ২৪ ঘণ্টা যেতে না যেতেই লেবাননে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরাইলি বাহিনী। বুধবারের মাত্র ১০ মিনিটের ব্যবধানে ৫০টি যুদ্ধবিমান নিয়ে দেশটির বৈরুত ও অন্যান্য অঞ্চলে ১০০ বারেরও বেশি বোমাবর্ষণ করেছে ইসরাইলি বিমান বাহিনী। নারকীয় এ হামলায় প্রাণ হারিয়েছেন ৩০০ জনেরও বেশি মানুষ। সেইসঙ্গে আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। এ অবস্থায় গত বৃহস্পতিবার এক জরুরি সতর্কবার্তায় লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সতর্কবার্তায় বলা হয়েছে, বৈরুতের বিভিন্ন এলাকায় সম্ভাব্য আক্রমণের বিষয়ে জরুরি সতর্কবার্তা প্রদান করা হলো। এলাকাগুলো হলো- সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল-রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম, এয়ারপোর্ট রোড, আল-উযায়ী, আল-শিয়েহ, তারিক আল-জাদিদের উপকণ্ঠ, আল-তাইউনেহ, ফুর্ন আল-শুব্বাকের উপকণ্ঠ ও বাদারো (আল-শিয়ার কাছে)।
রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম
সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই। শুক্রবার সকাল ৬
বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ
এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ
১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী