admin
প্রকাশিত: 7:47 AM, October 31, 2026
শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৪র্থ থেকে ১০ম শ্রেণির স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার আয়োজনে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় পরীক্ষার হল পরিদর্শন করেন সিলেট জজ কোর্টের সাবেক এপিপি এডভোকেট মো. ইয়াসিন খান। উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন শান্তিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হাফিজ আবু খালেদ, চেয়ারম্যান মো. নুর নবীসহ সমিতির অন্য নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক নুরুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গনি, নির্বাহী সদস্য দিলীপ কুমার দাশ, আবিদ উদ্দিন ও জাকির হোসেন, পরীক্ষা কেন্দ্রের হল সহকারী আতিকুর রহমান রাহিম, ইমরানুল হাসান এবং বিভিন্ন সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবকবৃন্দ। আয়োজকরা জানান, উপজেলায় এবার পঞ্চমবারের মতো কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৬৪৭ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
পর্তুগালের ঐতিহাসিক ব্রাগানজা রাজপরিবারের সদস্য হার হাইনেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা (ডাচেস অফ কোইমব্রা) ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে সিলেটে
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : তাহসিনা রুশদীর লুনা এমপি প্রবাসে থেকেও বিশ্বনাথের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের ছালিম
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে মাওলানা এমরান আলম বাংলাদেশ খেলাফত মজলিস বি.কে.এম সিলেট মহানগরীর ১১, ১২ ও ১৩নং
সিলেট মহানগরীতে মশার উপদ্রব বৃদ্ধি ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) মশারি টাঙিয়ে প্রতীকী