admin
প্রকাশিত: 5:23 AM, May 11, 2026
সিলেট সিটি কর্পোরেশন ৩৪নং ওয়ার্ড এর শাহপরান বাহুবল ১নং রোড ও গ্রীনল্যান্ড হাউজিং আবাসিক এলাকায় হঠাৎ বেড়েছে চোর-ডাকাতের উপদ্রব। আজ এ বাড়িতে তো কাল ওই বাড়িতে। এমন চোর-ডাকাত আতঙ্কে ঘুম হারাম হয়ে গেছে এলাকাবাসীর। এই চুরি, ডাকাতি, মাদক নির্মূল ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে গত শুক্রবার বাদ এশা বাহুবল ইউনিক ক্লাবের উদ্যোগে এলাকার সকল শ্রেণীপেশার মানুষের সাথে স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এলাকার মুরুব্বি ও সাবেক ব্যাংকার আব্দুর রহিমের সভাপতিত্বে এবং বাহুবল ইউনিক ক্লাবের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী (সানি)’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিসিক ৩৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন, সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর শাহপরাণ থানার আওতাধীন শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) ও সুরমা গেইট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম জামাল উদ্দিন চৌধুরী, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল। আরও বক্তব্য রাখেন, বাহুবল ইউনিক ক্লাবের সভাপতি মোঃ মুহিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আহমদ সাত্তার সুমন, সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিটের সহ-সভাপতি মোঃ আফজল আহমদ চৌধুরী, সাবেক সভাপতি মখলিছুর রহমান, গ্রীনল্যান্ড হাউজিং এর হাওয়া ভবনের বাসিন্দা আজিজুর রহমান খোকন, কাজী জাকির, জুয়েল মিয়া, মোঃ রজব আলী, মেহেদী মামুন খান।
এসময় উপস্থিত ছিলেন সুরমা গেইট পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খালিক, বাহুবল ইউনিক ক্লাবের প্রচার সম্পাদক মির্জা অসিন, কোষাধ্যক্ষ মাওলানা সুহেল আহমদ, রায়হান উদ্দিন, আব্দুর রহিম, আব্দুর রহমান, মোঃ রাজা মিয়া, মোঃ আব্দুল হান্নান মাস্টার, মোঃ ফয়জুল হক, মো. আব্দুল হক, রায়হান বিন রউফ, পিহাম, তোফাজ্জল হোসেন সাঈম, মো. সুমন আহমদ চৌধুরী, মারুফুজ্জামান অসিন, মিজান চৌধুরী, ইসলাম হুসেন সুহেল, মো. বাবুল হোসেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিটের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাহাব উদ্দিন, মো. সাজ্জাদুর রহমান চৌধুরী, হারুন রশিদ, সুবল নাথ, মজনুল হক, মো. অজুদ মিয়া, মোবারক আলী, ফখরুজ্জামান, মো. আতিকুর রহমান, আজমল হোসেন, গোলাম কিবরিয়া চৌধুরী, জাকারিয়া আলম, আব্দুস সামাদ, মাসুক আহমদ, মো. আলাউদ্দিন (আলাই), নাছির উদ্দিন সাগর, সাইফ আহমদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শাহপরাণ (রহ:) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) ও সুরমা গেইট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম জামাল উদ্দিন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, এই এলাকায় সংগঠিত যে কোন অপরাধ নির্মুল করা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক এবং পেশাগত দায়িত্ব। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় অপরাধ নির্মুলে সবাইকে সচেতন থেকে পুলিশকে দ্রুত তথ্য দিয়ে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। চুরি-ডাকাতি ঘটলে মামলা করতে হবে। তাহলেই আমরা অপরাধীর বিরুদ্ধে তড়িৎ এ্যাকশন নিতে পারবো। তিনি আরো বলেন, ইয়াবা, মাদক, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং নির্মূলে পুলিশ কোন ছাড় দিবেনা। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আজ থেকে এই এলাকায় হয় অপরাধীরা থাকবে, না হয় পুলিশ থাকবে। পাশাপাশি এলাকার সকল নাগরিককে সচেতন থেকে পুলিশের সাথে ভ্রাতৃত্ব রেখে কাজ করার আহবান জানান তিনি। এখন থেকে এই এলাকায় রাত্রিকালীন পুলিশী পাহারাও জোরদার করা হবে বলে তিনি জানান।-বিজ্ঞপ্তি
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই
অভিযোগের পরও বদলায়নি চিত্র? সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত
ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের
প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।
অনুসন্ধানী প্রতিবেদন-৫ সিলেটের ঐতিহাসিক তারাপুর চা বাগানে মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দিন দিন চরম
সিলেট বিএনপির আস্থার প্রতীক সিলেট অঞ্চলের রাজনীতিতে ভালোবাসা, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত আব্দুল কাইয়ুম জালালী পংকী। বাংলাদেশ