admin

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

শাহপরানে জিপিএল প্রিমিয়ার লীগ ক্রিকেটের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

শাহপরানে জিপিএল প্রিমিয়ার লীগ ক্রিকেটের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেট নগরীর শাহপরান থানাধীন শান্তিবাগ আবাসিক এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘জিপিএল প্রিমিয়ার লীগ ২০২৬ (সিজন-২)’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মুক্তিযোদ্ধা আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে গত শনিবার ৩৪ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ আবাসিক এলাকা মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘের ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিক ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন। মো. রাকিব আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালুকদার ফাউন্ডেশন ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) শাহপরান ইউনিটের সহ-সভাপতি মাওলানা মো. রফিকুল ইসলাম, সার্ক বাংলাদেশের চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল এবং স্থানীয় পঞ্চায়েত সভাপতি আব্দুল খালিক বাহাদুর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবু তাহের, আতাউর রহমান রফিক, মো. শিবলু গাজী ও নাঈম আহমেদ। টুর্নামেন্ট আয়োজনে সক্রিয় ভূমিকায় ছিলেন মো. মামুন, মো. রাকিব, রুবেল, শাকিল, আলী সালমান ও মো. নাঈম।

গত ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ৬টি দল (এইচকে ফাইটার্স, বিএম থান্ডার, বিএস ইলেভেন স্টার, গুল্লি ক্রিকেটার্স, গুচ্ছগ্রাম ডায়নামাইটস ও এইচআর ক্যাপিটাল) অংশগ্রহণ করে। ১০ ওভারের নির্ধারিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় এইচআর ক্যাপিটাল গুচ্ছগ্রাম বনাম বিএস ইলেভেন স্টার গুচ্ছগ্রাম। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এইচআর ক্যাপিটাল গুচ্ছগ্রাম। ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান করে ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন ব্যাটসম্যান দুলাল আহমদ এবং সেরা উইকেট শিকারীর পুরস্কার পান মানিক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তবে শাহপরান এলাকায় স্থায়ী কোনো খেলার মাঠ না থাকায় ক্ষোভ প্রকাশ করে তারা স্থানীয় প্রশাসন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা মাঠ সংকটের সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। পাশাপাশি আয়োজক সংগঠনের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের বিশেষ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি হাঃ জাকির, সম্পাদক রেজোয়ান

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি হাঃ জাকির, সম্পাদক রেজোয়ান

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী

২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে!

২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে!

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক নারী হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

রুবেল আহমদ: শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথ প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কমিউনিটি ক্লিনিক। প্রতিটি কমিউনিটি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

মোঃ আল আমীন, জগন্নাথপুর: রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব