admin

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

শিক্ষকদের পাশাপাশি গবেষণা অনুদান পেলেন শাবিপ্রবির ১৮৬ শিক্ষার্থী

শিক্ষকদের পাশাপাশি গবেষণা অনুদান পেলেন শাবিপ্রবির ১৮৬ শিক্ষার্থী

শাবি প্রতিনিধি:

শিক্ষকদের পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন অনুষদের ১৮৬ শিক্ষার্থীকে গবেষণা অনুদান দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের উদ্যোগে পাবলিকেশন ইনসেন্টিভ অ্যান্ড এমএস থিসিস রিসার্চ গ্রান্ড বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক মো. আহমেদ কবির চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফারুক মিয়া, এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মস্তাবুর রহমান, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান এবং ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহিদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ১৮৬ জন শিক্ষার্থী অনুদান পাচ্ছে এটি অত্যন্ত গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করে বলেন, এই অনুদানের মাধ্যমে গবেষকরা আরও উৎসাহিত হবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহŸান জানান। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, গবেষণায় শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে।

গবেষণা কার্যক্রম যেন মানবজাতির কল্যাণে আসে, সে বিষয়ে গবেষকদের বিশেষ গুরুত্ব দেওয়ার আহŸান জানান। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের প্রতি অনুরোধ করেছি।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম বিশ্ববিদ্যালয় গবেষণা সেন্টারকে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে গবেষণা খাতে বরাদ্দ আরও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, আজ যারা পুরস্কৃত হয়েছেন, তাদের কাছ থেকে ভবিষ্যতে আরও উন্নতমানের গবেষণা প্রত্যাশা করা হচ্ছে। তিনি গ্রæপভিত্তিক গবেষণাকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে রাজনীতির প্রভাব থাকা উচিত নয়। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহŸান জানাই। তিনি উল্লেখ করেন, শিক্ষকতা জীবনে কোনো নেতিবাচক কর্মকাÐে জড়িত না থাকা সত্তে¡ও তার অধীনে গবেষণায় সম্পৃক্ত শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে বঞ্চিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ইনসেন্টিভ অ্যান্ড এমএস থিসিস রিসার্চ গ্রান্ড দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থানায় জিডি

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থানায় জিডি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)-এর নাম ও ছবি ব্যবহার

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : ইমদাদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ

বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব

সভাপতি মনজুরুল, সম্পাদক রাজন রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

সভাপতি মনজুরুল, সম্পাদক রাজন রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে: এমপি এমরান চৌধুরী

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে: এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর।

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি