admin

প্রকাশিত: 4:44 PM, March 19, 2026

শেষ মুহুর্তে সিলেটের প্রসাধনীর দোকানে উপচে পড়া ভিড়

শেষ মুহুর্তে সিলেটের প্রসাধনীর দোকানে উপচে পড়া ভিড়

শাহীন আলম:

পবিত্র ঈদুল ফিতর দরজায় কড়া নাড়ছে। উৎসবের আনন্দকে পূর্ণতা দিতে নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে প্রসাধনী ও গয়না কেনাকাটায় এখন ব্যস্ত সময় পার করছেন সিলেটের নারীরা। নগরীর শপিংমল থেকে শুরু করে ফুটপাথ—সর্বত্রই এখন প্রসাধনীর দোকানে উপচে পড়া ভিড়। ক্রেতাদের সামলাতে নাভিশ্বাস উঠছে বিক্রেতাদের, তবুও বছরের শ্রেষ্ঠ সময়ের এই বেচাবিক্রিতে মুখে হাসির ঝিলিক তাদের।

গতকাল বুধবার সিলেটের জিন্দাবাজার, বন্দরবাজার ও আম্বরখানা এলাকার বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা গেছে, শ্যামলী মার্কেট, শুকরিয়া মার্কেট, মিতালী ম্যানশন ও হাসান মার্কেটের কসমেটিকস দোকানগুলো ক্রেতাদের পদচারণায় মুখর। তরুণী থেকে শুরু করে সব বয়সী নারীরা নিজের পছন্দের ফাউন্ডেশন, লিপস্টিক, নেইলপলিশ, চুড়ি ও গয়না কিনতে ভিড় করছেন।
ব্যবসায়ীরা জানান, পোশাকের কেনাকাটা আগেভাগে শেষ করে এখন সবাই ঝুঁকছেন সাজসজ্জার অনুষঙ্গের দিকে। বিশেষ করে পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে কানের দুল, গলার হার এবং হাতের চুড়ি বিক্রির ধুম পড়েছে। পাশাপাশি হাত রাঙাতে বিভিন্ন ব্র্যান্ডের টিউব মেহেদির চাহিদাও তুঙ্গে।

শ্যামলী মার্কেটের একজন ব্যবসায়ী বলেন, “রমজানের শেষ সপ্তাহ আমাদের জন্য বছরের সবচেয়ে ব্যস্ত সময়। সারা বছরের তুলনায় এ ক’দিনে কয়েকগুণ বেশি বিক্রি হয়। আমরা অনেক সময় ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য দিতে হিমশিম খাচ্ছি।”
জিন্দাবাজারে কেনাকাটা করতে আসা আসফিয়া জানান, তার পরিবারের পোশাক কেনা শেষ। এখন মেয়ের পছন্দমতো লিপস্টিক, ফাউন্ডেশন ও গয়না কিনছেন। কেনাকাটা শেষ করেই তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন।

অনলাইন কেনাকাটার চল বাড়লেও কসমেটিকসের ক্ষেত্রে সরাসরি দেখে কেনার আগ্রহই বেশি দেখা যাচ্ছে ক্রেতাদের মধ্যে। বড় শপিংমলের পাশাপাশি ফুটপাথের অস্থায়ী দোকানগুলোতেও নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। বিক্রেতাদের প্রত্যাশা, এই ব্যস্ততা ও জমজমাট বেচাবিক্রি চলবে একদম চাঁদরাত পর্যন্ত।


সর্বশেষ সংবাদ

২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য

২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য

সিলেটের সংবাদ ডেস্ক: দেশের জুয়েলারি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে ২০৩০-৩১ সালের মধ্যে সোনা ও হীরার অলংকার রপ্তানি

দুই দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

দুই দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী মঙ্গলবার ও বুধবার দুই

সাবেক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

সাবেক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশের হাত থেকে আড়াল করা বা মুক্ত করার বিষয়ে

স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের কৃতি শিক্ষার্থীরা: আবুল কাহের চৌধুরী

স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের কৃতি শিক্ষার্থীরা: আবুল কাহের চৌধুরী

সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাজা জিসি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

দোয়ারাবাজারে আ’লীগ নেতা স্বপনের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

দোয়ারাবাজারে আ’লীগ নেতা স্বপনের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ডিসি খতিয়ানভুক্ত খাস জমি জবরদখল এবং প্রতিবাদী

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ-২

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ-২

সিলেটের সংবাদ ডেস্ক: হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্য সম্পাদনে

হরিপুর রুটে কথিত চোরাচালান সিন্ডিকেট এয়াহিয়া, নুরুল ও আমিন মোল্লার বিরুদ্ধে তদন্তের দাবি

হরিপুর রুটে কথিত চোরাচালান সিন্ডিকেট এয়াহিয়া, নুরুল ও আমিন মোল্লার বিরুদ্ধে তদন্তের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর সীমান্ত রুটকে কেন্দ্র করে কথিত অবৈধ চোরাচালান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল

হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

সিলেটের সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মডেল রুকাইয়া জাহান