admin

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬

শ্রমিক নেতা আবুল কালাম আজাদ’র ৯ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত

শ্রমিক নেতা আবুল কালাম আজাদ’র ৯ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত

সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা মুৎসুদ্দি পুঁজি বিরোধী আপোষহীন সংগ্রামী নেতা সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদের ৯ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় মানিকপীরস্থ সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি শেষে জেলা কমিটির সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনু মিয়া সাগর’র পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, প্রয়াতের পুত্র এবং জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ (শান্ত), বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সদস্য মহিদুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটির যুগ্ন সম্পাদক আব্দুস সালাম, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন শাহপরান থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়া।

নেতৃবৃন্দ আবুল কালাম আজাদ এর জীবন ও কর্ম তুলে ধরে বলেন, সাদামাটা জীবন-যাপন ও সহজ সরল ব্যবহার এবং সুবক্তার কারণে তিঁনি অতি সহজেই শ্রমিকদের সাথে মিশতে পারতেন এবং সাধারণ মানুষের কাছে তার গ্রহনযোগ্যতা অর্জন করেন। তার আন্তরিক ব্যবহারের জন্য শ্রমিকদের কাছে তিনি প্রানপ্রিয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তিনি শ্রমিক কৃষক জনগণের রাষ্ট্র তথা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমৃত্যু সংগ্রাম করে গেছেন। পাশাপাশি হোটেল সেক্টরে শ্রমআইন বাস্তবায়ন হোটেল শ্রমিকদের সমস্যা সমাধান, বাজারদরের সাথে সংগতি রেখে নিম্নতম মজুরি নির্ধারণ ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আমৃত্যু সোচ্চার ছিলেন।

আরও বলেন, দেশের শ্রমিক-শ্রমজীবী-মেহনতি জনগণ অনাহার-অর্ধাহার, অভাব-অনটন, দুঃখ কষ্টে সীমাহীন পর্যায়ে পৌঁছে দুর্বিষহ জীবন যাপন করছে। চাল-ডাল-তেল, পেঁয়াজ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, ঔষধ-চিকিৎসা সামগ্রী, স্কুল কলেজ বিশ^বিদ্যালয়ের ভর্তি-বেতন ও শিক্ষা উপকরণের দাম প্রতিনিয়ত বেড়েই চলছে। জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে গেছে। সেই তুলনায় শ্রমিক-শ্রমজীবী মানুষের আয় ও মজুরি বাড়েনি।

নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি বছরের ন্যায় এবারও রমজান মাসে হোটেল শ্রমিকদের ছাঁটাই করা হয়। এ প্রেক্ষিতে সরকারের কোন দপ্তর বা সংস্থা কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। রমজান পরবর্তী ঈদ আসলেও শ্রমিকদের দেওয়া হয়না উৎসব বোনাস।দেশের বর্তমান অবস্থায় প্রয়োজন শ্রমিক-কৃষক-মেহণতি জনগণের লাগাতার ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তুলে শ্রমিক কৃষকের বাসপোযোগী গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হওয়া। জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তুলে আবুল কালাম আজাদের অসমাপ্ত কাজ জাতীয় গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করার আহবান জানান।

নেতৃবৃন্দ বলেন বিশ্ব বাজার ও প্রভাব বলয় পুনবণ্টন নিয়ে মার্কিনের নেতৃত্বে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও তার প্রতিপক্ষ চীন-রাশিয়ার মধ্যে তীব্র প্রতিযোগিতা-প্রতিদ্ধন্ধিতার সাথে সম্পর্কিত হচ্ছে ইরানের উপর সামরিক আক্রমন ও আগ্রাসন। ইসরাইল-আমেরিকার হামলায় ইরানের সরকারপ্রধান ও শিশুসহ ব্যাপক হত্যা ও ধ্বংস হয়েছে। এছাড়াও সাম্প্রতিক পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধসহ সমগ্র মধ্যপ্রাচ্যব্যাপী যে রণডংকা বাজছে তার মূলে রয়েছে আন্তঃসাম্রাজ্যবাদী তীব্র প্রতিযোগিতা ও প্রতিদ্ধন্ধিতা। আলোচনা সভা শেষে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন যুগ্ন সম্পাদক মো. ছাদেক মিয়া।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা