admin

প্রকাশিত: 9:15 AM, February 7, 2026

‘সংখ্যালঘুদের হুমকি ও বহিরাগত আনাগোনার’ অভিযোগ জানাল সিলেট বিএনপি

‘সংখ্যালঘুদের হুমকি ও বহিরাগত আনাগোনার’ অভিযোগ জানাল সিলেট বিএনপি

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিভিন্ন এলাকায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে বহিরাগত মানুষের আনাগোনা বেড়েছে বলেও অভিযোগ করেছে বিএনপি।

গতকাল শুক্রবার রাতে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল দেখা করে মৌখিকভাবে এ অভিযোগ করে। রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত প্রতিনিধিদলটি জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আলাপ করে।

প্রতিনিধিদলে নেতৃত্ব দেন সিলেট জেলা বিএনপির সভাপতি এবং সিলেটের ছয়টি আসনে বিএনপি-মনোনীত ও সমর্থিত প্রার্থীদের নির্বাচনসংক্রান্ত কার্যক্রমের সমন্বয়ক আবদুল কাইয়ুম চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপির প্রতিনিধিদলের পক্ষ থেকে তিনটি অভিযোগ তুলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে প্রতিনিধিদলটি। বিএনপি নেতারা বলছেন, বিভিন্ন আসনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি বাড়ি গিয়ে একটি গোষ্ঠী ভীতির সঞ্চার করছে। তাঁরা যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট না দেন, সে হুমকিও দিচ্ছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থার নেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি।

এ ছাড়া সিলেট-১ (মহানগর ও সদর), সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) এবং সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে বহিরাগতদের আনোগোনা বেড়েছে বলে বিএনপি নেতারা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জানিয়েছেন। এসব বহিরাগত নির্বাচনে প্রভাব বিস্তারের পাশাপাশি এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে বলে আশঙ্কা বিএনপির।

প্রতিনিধিদলের সূত্রে জানা গেছে, বিভিন্ন স্থানে অবৈধ ব্যালট পেপার, সিল ও কালি উদ্ধারের ঘটনায় বিএনপি নেতারা রিটার্নিং কর্মকর্তার কাছে উৎকণ্ঠা প্রকাশ করেছেন। এমন ঘটনা যেন সিলেটে না ঘটে, সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক ভূমিকা রাখার অনুরোধও তাঁরা করেছেন।

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা তিনটি বিষয়ে নিজেদের উদ্বেগের বিষয় রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি। তিনি আমাদের কথা শুনেছেন। আশা করছি দ্রুত তিনি এসবের বিরুদ্ধে অবস্থান নেবেন।’
কারা সংখ্যালঘু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে, এ প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। তিনিই খোঁজ নিয়ে দেখুক, ওই মহল কারা। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সুষ্ঠু নির্বাচন চায় না, এরাই হচ্ছে এ মহল।’ যোগাযোগ করলে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, ‘তারা (বিএনপির প্রতিনিধিদল) এসেছিল। তাদের অভিযোগ শুনেছি। খোঁজ নিয়ে সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ

২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য

২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য

সিলেটের সংবাদ ডেস্ক: দেশের জুয়েলারি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে ২০৩০-৩১ সালের মধ্যে সোনা ও হীরার অলংকার রপ্তানি

দুই দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

দুই দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী মঙ্গলবার ও বুধবার দুই

সাবেক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

সাবেক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশের হাত থেকে আড়াল করা বা মুক্ত করার বিষয়ে

স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের কৃতি শিক্ষার্থীরা: আবুল কাহের চৌধুরী

স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের কৃতি শিক্ষার্থীরা: আবুল কাহের চৌধুরী

সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাজা জিসি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

দোয়ারাবাজারে আ’লীগ নেতা স্বপনের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

দোয়ারাবাজারে আ’লীগ নেতা স্বপনের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ডিসি খতিয়ানভুক্ত খাস জমি জবরদখল এবং প্রতিবাদী

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ-২

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ-২

সিলেটের সংবাদ ডেস্ক: হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্য সম্পাদনে

হরিপুর রুটে কথিত চোরাচালান সিন্ডিকেট এয়াহিয়া, নুরুল ও আমিন মোল্লার বিরুদ্ধে তদন্তের দাবি

হরিপুর রুটে কথিত চোরাচালান সিন্ডিকেট এয়াহিয়া, নুরুল ও আমিন মোল্লার বিরুদ্ধে তদন্তের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর সীমান্ত রুটকে কেন্দ্র করে কথিত অবৈধ চোরাচালান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল

হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

সিলেটের সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মডেল রুকাইয়া জাহান