admin

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬

সকল অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে

সকল অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে

স্টাফ রিপোর্টার:

সন্ত্রাসী, চাঁদাবাজি সহ সকল অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। গতকাল শনিবার বিকালে সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। জামায়াতের আমীর বলেন- জামায়াত ক্ষমতায় গেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে যাবে। তরুণ প্রজন্ম ও মা-বোনদের স্বপ্নের যে নতুন বাংলাদেশ তা পূরণ করা সম্ভব হবে। সিলেটে জামায়াতের সমাবেশ ছিল দেশ জুড়ে শুরু হওয়া শেষ নির্বাচনী সমাবেশ। এ সমাবেশে প্রথমবারের মতো কয়েক হাজার নারী ভোটার অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে জামায়াত আমীর বলেন- আমরা ২০২৪ এর ৫ই আগস্টের পরই বলেছিলাম, দল হিসেবে জামায়াত কোনো জালিমের বিরুদ্ধে প্রতিশোধ নেবে না। আমরা ক্ষমা করে দিয়েছি। আমাদের নেতাকর্মীরা কথা রেখেছেন। দল হিসেবে আমরা প্রতিশোধ নেইনি। আমরা মামলা বাণিজ্য করিনি। কিন্তু অনেকে মামলা বাণিজ্য করেছে। সিলেট খনিজ সম্পদে ভরপুর উল্লেখ করে তিনি বলেন, সিলেটের খনিজ সম্পদের হিস্যা সিলেটবাসী পাচ্ছে না।

সিলেটের সব এলাকায় এখনো গ্যাস যায়নি। বিদ্যুৎ যায়নি সব জায়গায়। নদীগুলো মেরে ফেলা হয়েছে। মদ-গাঁজায় ছেয়ে গেছে। আমরা দায়িত্ব পেলে এগুলো বন্ধ করবো। তিনি বলেন, এই দেশে কেউ আর চাঁদাবাজি করতে পারবে না। কোনো অফিস-আদালতে কারও ঘুষ নেয়ার সাহস ও সুযোগ হবে না। ৫৪ বছরে দেশের টাকা লুট হয়েছে। কেউ ফেরেশতা ছিলেন না। সবাই চুরি করেছেন কেউ কম বা কেউ বেশি। যারা জনগণের টাকা চুরি করেছে আমরা দায়িত্ব পেলে তাদের শান্তি দেবো না। তাদের মুখের ভেতর হাত ঢুকিয়ে পেটের ভেতর থেকে টাকা বের করে আনবো। দুর্নীতি বন্ধ হলে, চুরি বন্ধ হলে উন্নয়নও হবে।

সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা উল্লেখ করে তিনি বলেন, সিলেটে একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। কানা ছেলের নাম পদ্মলোচন। কেবল নামেই আন্তর্জাতিক, কিন্তু কোনো আন্তর্জাতিক ফ্লাইট এখানে নামে না। আমরা নামে নয় কাজে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করবো। বিমানে ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ হওয়ার প্রসঙ্গ টেনে বলেন- আমরা উল্টো হাঁটবো কেন, চিংড়ি মাছের মতো উল্টো তো হাঁটার কথা নয়। আমরা সিংহের মতো এগিয়ে যাবো।

জামায়াত ক্ষমতায় গেলে ম্যানচেস্টার ফ্লাইট তো চালু হবেই, আমরা আরও নতুন নতুন রুটে ফ্লাইট চালু করবো। সিলেট অঞ্চলের প্রবাসীদের প্রসঙ্গে তিনি বলেন, মানুষ প্রবাসে যায়। তাদেরকে মুখে রেমিট্যান্সযোদ্ধা বলা হয়। কিন্তু কেউ মধ্যপ্রাচ্যে মারা গেলে তার লাশ দেশে ফেরাতে শুরু হয় ঠেলাঠেলি। বিষয়টি অত্যন্ত অসম্মানজনক। আমরা এর অবসান ঘটাবো। সসম্মানে তাদের লাশ দেশে ফেরাবো।

এমনকি কোনো প্রবাসী আয়-রোজগারের আগে মারা গেলে তার পরিবারের দায়িত্ব সরকার নেবে দেশ নেবে- আমরা তেমন একটা ব্যবস্থা করবো। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দল ক্ষমতায় গেলে কৃষকদের কাছে সরঞ্জাম তুলে দেয়া হবে উল্লেখ করে জামায়াত আমীর বলেন- কৃষিপণ্যের বাজার নিশ্চিত করা হবে। জেলেদের হাতে জাল দেয়া হবে। জাল যার জলা তার হবে। চা বাগানের সন্তানদের দায়িত্ব রাষ্ট্র নেবে। নিজের এক্স অ্যাকাউন্টের একটি পোস্ট নিয়ে বিতর্কের প্রসঙ্গ উল্লেখ করে জামায়াত আমীর বলেন, একদল মা-বোনদের সম্মান দিতে জানে না। আমি এর প্রতিবাদ করেছি।

এজন্য তারা আমার দিকে মিসাইল ছুড়েছে। আমার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে মা-বোনদের নিয়ে অপমানজনক পোস্ট দিয়েছে। এখন তারা কী বলবে, চোর তো ধরা পড়েছে। কিন্তু এখনো তারা চোরের পক্ষ নিয়ে কথা বলছে। একেই বলে চোরের মায়ের বড় গলা। আমি তাদের মাফ করে দিয়েছি। আমি আর এ নিয়ে কথা বলবো না। বক্তৃতার শেষ পর্যায়ে তিনি বলেন, আমি এই সিলেটের সন্তান। আমি এখানে আপনাদের কোলে লালিত হয়েছি। আজ জামায়াতের আমীর হিসেবে নয়, আপনাদের একজন হিসেবে এখানে দাঁড়িয়েছি। আমাদের একবার সুযোগ দেন। আমরা দেশের মালিক হবো না।

আপনাদের চৌকিদার হবো। যার যা মর্যাদা তা নিশ্চিত করবো। সিলেট মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও জেলার সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর নায়েবের আমীর নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জামায়াতের আমীর ও এমপি প্রার্থী হাবিবুর রহমান, সিলেট অঞ্চলের নির্বাচনী সমন্বয়ক হাফিজ আব্দুল হাই হারুন সহ ১১ দলের শীর্ষ নেতারা।

কুলাউড়ায় জামায়াত আমীর:

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, নিজ জন্মমাটি মৌলভীবাজারের কুলাউড়ায় ঐতিহাসিক জনসভায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ১২ই ফেব্রুয়ারির এই ভোট হবে বাংলাদেশ বদলে দেয়ার ভোট। এটা ’২৪ এর যোদ্ধাদের আকাক্সক্ষার ভোট। এই ভোটের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে একটি পরিবর্তিত বাংলাদেশ পাবো আমরা। তিনি বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ পরিবর্তন চায়। শনিবার মৌলভীবাজারের কুলাউড়ায় ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামী আয়োজিত ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে আমীর বলেন, যে দেশে চাঁদাবাজি হয়, দুর্নীতিতে সেরা হয়, সে দেশ আমার দেশ নয়। এই দেশে কোনো দুর্নীতি হবে না। চাঁদাবাজ থাকবে না।

সমাবেশে জেলা জামায়াতের আমীর ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইয়ামীর আলীর সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট আব্দুর রব, লেবার পার্টি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শাহ মাছুম ফারুকী, এনসিপি মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন সুন্দর, কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম প্রমুখ।

বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য (বড়লেখা-জুড়ী) পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীকে পরিচয় করিয়ে দেন এবং তাদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

হবিগঞ্জে জামায়াত আমীর:

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলাম অন্য ধর্মের লোকজনের ওপর জুলুম সমর্থন করে না। আল্লাহ্ একই বাগানে বিভিন্ন ফুলগাছ দিয়ে বাগান সাজিয়েছেন। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেশকে আর কোনোভাবেই বিভক্ত করতে দেয়া হবে না। গতকাল বেলা ১১টায় হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে ১১ দলীয় জোট আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, একটি আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে মেধার কোনো বিকল্প নেই। আগামীর বাংলাদেশে মেধার ভিত্তিতেই যোগ্য ব্যক্তিরা তাদের কর্মসংস্থান খুঁজে পাবেন। হবিগঞ্জের ঐতিহাসিক চা বাগানগুলোকে আধুনিকায়ন করে স্থানীয় অর্থনীতির আমূল পরিবর্তন করা হবে। যা এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন করবে।

তিনি বলেন, রাজনীতি আমাদের কাছে কোনো পেশা নয় বরং এটি জনগণের সেবা করার একটি মহান কর্তব্য। বিগত বছরগুলোতে এক শ্রেণির মানুষ সাধারণ ভিক্ষুকদের কাছ থেকেও চাঁদাবাজি করেছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জামায়াত রাষ্ট্রীয় দায়িত্বে এলে দেশে সব ধরনের চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে। অসৎ ও দুর্নীতিবাজ নেতৃত্বের কারণেই বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন হয়নি বলে তিনি দাবি করেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি ঘোষণা করেন, নির্বাচিত হলে প্রতি বছর জনগণের কাছে জনপ্রতিনিধি ও তাদের পরিবারের লোকদের আয়-ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব প্রদান করা হবে।

জেলা জামায়াত আমীর মাওলানা কাজী মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী কাজী মহসিন আহমদের সঞ্চালনায় শফিকুর রহমান জেলার চারটি আসনে জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সভায় বক্তব্য রাখেন- খেলাফত মজলিস কেন্দ্রীয় আমীর হবিগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী ড. আহমদ আব্দুল কাদের বাচ্চু, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, জাকসু জিএস মাজহারুল ইসলাম, নেজামে ইসলাম সিলেট মহানগর আমীর মাওলানা জোবায়ের রহমান খান, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী মুফতি মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই।  শুক্রবার সকাল ৬

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :  সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

এ কে আজাদ, গোয়াইনঘাট:  সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতক প্রতিনিধি:  সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী