admin
প্রকাশিত: 7:37 AM, October 15, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজে চা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিক্যাল, পরিবার পরিকল্পনা মা ও শিশু সেবা এবং চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য অফিস এবং উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে এবং হীড বাংলাদেশ, খাদিমপাড়া হাসপাতাল ও ইনক্লুসিভ আই হাসপাতালের সহযোগিতায় এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: মশিউর রহমান বলেন, “চা শ্রমিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগণের মৌলিক অধিকার ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় এ ধরণের বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজ ডা. শারমিন আরা এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আবুল মনসুর আসজাদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত জামিল, উপজেলা বিএনপির সভাপতি মো: আবুল কাশেম, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ এবং সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব মো: হারুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে ৯৩ জনকে এক্সরে পরীক্ষার মাধ্যমে সন্দেহভাজন ২২ জন যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়। এছাড়া পরিবার পরিকল্পনা, মা ও শিশু সেবা প্রদান করা হয় আনুমানিক ৩৫০ জনকে এবং স্বাস্থ্য অফিসের মাধ্যমে ২৭৬ জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ দেওয়া হয়। একই সাথে ইনক্লুসিভ আই হাসপাতালের সহায়তায় ৮৮ জনের চক্ষু পরীক্ষা করে ৫০ জনকে বিনামূল্যে চশমা ও ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি ফড়িংউরা কমিউনিটি ক্লিনিকে ১৮ জনকে হামের টিকাসহ টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়।
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ বলেছেন, দেশের তরুণ জনশক্তির উন্নয়নের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব।
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে
নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল
নবীগঞ্জ প্রতিনিধি: প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ভোরের হিমেল হাওয়া আর ঋতু পরিবর্তনের আবহে মাঠে মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির সমারোহ।
সম্প্রতি নগরীর সুবিদবাজারে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ আকাব উদ্দিন পলাশ। তিনি বর্তমানে নগরীর
ফিজিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে সিলেটের সংবাদ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক