admin

প্রকাশিত: 7:22 AM, May 27, 2026

সন্ত্রাসী হামলায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৭ দিনের মাথায় না ফেরার দেশে শ্রমিক নেতা আবুল হোসেন

সন্ত্রাসী হামলায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৭ দিনের মাথায় না ফেরার দেশে শ্রমিক নেতা আবুল হোসেন

এ কে আজাদ স্টাফ রিপোর্টার:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত শ্রমিক নেতা আবুল হোসেন (৩৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৭ মে ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর গ্রামের মৃত আক্রম আলীর ছেলে। তিনি তিন কন্যা সন্তানের জনক ছিলেন এবং স্থানীয়ভাবে শ্রমিক নেতা হিসেবে পরিচিত ছিলেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ মে) রাতে ধোপাগুল থেকে বাড়ি ফেরার পথে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল বাজার ও খাগাইল পাম্প এলাকার কাছে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিলেট নুরজাহান হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘদিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনার প্রেক্ষাপটও রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, খাগাইল বাজার এলাকায় গরু বাঁধাকে কেন্দ্র করে খাগাইল ও গৌরীনগর এলাকার মধ্যে বিরোধ ও উত্তেজনা সৃষ্টি হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। ওই ঘটনার জের ধরেই এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার জানান, সকালে আবুল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় তার পরিবার মামলা দায়ের করেছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এদিকে নিহতের বড় ভাই নূর মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আবুল হোসেনের মৃত্যুর খবরে তার গ্রাম গৌরীনগরসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট লায়ন্স চক্ষু হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসাসেবা উদ্বোধন চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

সিলেট লায়ন্স চক্ষু হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসাসেবা উদ্বোধন চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে

শ্রমিক ধর্মঘটের প্রতিবাদে কেন্দ্রীয় বাস টার্মিনালে সভা জনস্বার্থ বিরোধী এই পরিবহন ধর্মঘট প্রতিহত করতে হবে

শ্রমিক ধর্মঘটের প্রতিবাদে কেন্দ্রীয় বাস টার্মিনালে সভা জনস্বার্থ বিরোধী এই পরিবহন ধর্মঘট প্রতিহত করতে হবে

– শাহাব উদ্দিন: দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সভাপতি, সিলেট-মৌলভী বাজার – শ্রীমঙ্গল এসএমএস পরিবহনের চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিন বলেছেন, সোমবারের

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা

ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দৃষ্টিনন্দন ভবনে কাক্সিক্ষত সেবা মিলছে না, জনবল ও যন্ত্রপাতির তীব্র সংকট

ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দৃষ্টিনন্দন ভবনে কাক্সিক্ষত সেবা মিলছে না, জনবল ও যন্ত্রপাতির তীব্র সংকট

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন নতুন

শাহপরান (রহ.) মাজার ব্যবস্থাপনা ও আয়-ব্যয় নিয়ে চরম অস্থিরতা

শাহপরান (রহ.) মাজার ব্যবস্থাপনা ও আয়-ব্যয় নিয়ে চরম অস্থিরতা

স্টাফ রিপোর্টার: সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও দানের টাকার আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিনের বিরোধ ফের নতুন করে চাঙা

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে