admin

প্রকাশিত: 2:29 PM, March 6, 2026

সমাজের কাঙ্খিত পরিবর্তনে দ্বীনি ও জাগতিক জ্ঞানের বিকল্প নেই : মাওলানা হাবিবুর রহমান

সমাজের কাঙ্খিত পরিবর্তনে দ্বীনি ও জাগতিক জ্ঞানের বিকল্প নেই : মাওলানা হাবিবুর রহমান

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমান বলেছেন, কুরআন ও হাদিসের আলোকে দ্বীনি ও জাগতিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে মুসলমানদের অবগত করা অনেক গুরুত্বপূর্ণ কাজ। সমাজের কল্যাণ ও প্রজন্ম গঠনে দ্বীনি ইলম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীনি ইলম ও জাগতিক ইলিম ছাড়া সমাজে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। তাই প্রতিটি পরিবারে সন্তানদের দ্বীনি ও জাগতিক শিক্ষায় শিক্ষিত করা অপরিহার্য।

তিনি বলেন- আল্লাহ পাক কুরআনে বলেন, ‘যারা ঈমান এনেছে, তাদের মধ্যে আলেমদের মর্যাদা আল্লাহ বহু উচ্চতায় উন্নীত করেন।’ রাসুলুল্লাহ (সাঃ) বলেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পথ ধরে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।

তিনি গত বুধবার সিলেটের অন্যতম ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ মাদ্রাসার সবক প্রদান, সবক সমাপণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ মাদরাসা সিলেটের প্রিন্সিপাল হাফিজ মাওলানা জিল্লুর রহমান।

প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন শাবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, শাবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মুহাম্মদ শফিকুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ ডা. আবুল হোসেন চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এডভোকেট রেজাউল করিম, স্বাদ এন্ড কোং এর এমডি নুরুল আলম।

উপস্থিত অতিথিবৃন্দ তানযীমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার মান ও কার্যক্রমের প্রশংসা করেন। দ্বীনি শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসারে গুরুত্বারোপ করেন। দুইটি পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের ১ম অধিবেশনের শুরুতে অর্থসহ কুরআন তেলাওয়াত করেন আদিল আহমদ, ফারহান নাদিম চৌধুরী ও ওবায়দুল্লাহ মুনতাসির। তাদের হৃদয়গ্রাহী তেলাওয়াতে উপস্থিত অভিভাবক, অতিথিবৃন্দ ও শ্রোতারা মুগ্ধ হন। অনুষ্ঠানে ‘তানযীম সংগীত’ পরিবেশন করেন তানযীম শিশু শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানের ১ম অধিবেশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে প্রধান মেহমানের বক্তব্য রাখেন শাবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. ইসমাইল হোসেন। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে নবীণ শিক্ষার্থীদের সবক প্রদান করেন হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাইদ বিন নুরুজ্জামান আল-মাদানী। সমাপনী বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল।

উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের বিশেষ উপহার প্রদান এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিলেটের স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী।রামাদ্বান হোক জীবন পরিবর্তনের
মাস : মাহমুদুর রহমান দিলাওয়ার

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, রামাদ্বান হোক জীবন পরিবর্তনের মাস। রামাদ্বান আসে, রামাদ্বান যায়, মু’মীন জীবনে পরিবর্তন হয় খুবই কম। হক আদায় করে রোযা রাখার দুর্বলতার কারণে মাসটি থেকে সবাই ফায়দা অর্জন করতে পারে না। শুধুমাত্র উপোস থাকার নাম রোযা নয়। ঈমান ও আত্মপর্যালোচনার সাথে রোযা রাখতে হবে। নবী (সা.) বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।

তিনি গত বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখা আয়োজিত রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শ্রীনগরে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গ্রামের বিশিষ্ট মুরুব্বি জমির আলী।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ছৈলা আফজলাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি আরাফাত আহমদ রাহাত, সেক্রেটারি তাহমিদ আলম, সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার হোসাইন আহমদ লনি, ছাত্রশিবির ছাতক পূর্ব আদর্শ শাখার সভাপতি ছাত্রনেতা রবিউল ইসলাম, কলেজ সভাপতি হাবিবুর রহমান জুনেদ।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাউয়া ইউনিয়ন জামায়াত নেতা কবি নজরুল ইসলাম, শ্রীনগর গ্রামের বিশিষ্ট মুরুব্বি জনাব মল্লিক উদ্দিন, নিজাম উদ্দিন, নোয়াপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুল মনাফ, ছাদ উদ্দিন, রাধানাগর গ্রামের বিশিষ্ট মুরুব্বি জামায়াত নেতা আব্দুর রহমান, জুনেদ আহমদ ও স্থানীয় ইউনিটের সেক্রেটারি আব্দুল্লাহ ইমরুল নাসিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, রামাদ্বান মাস কুরআন নাযিলের মাস। কুরআন থেকে হেদায়াতের আলো গ্রহণ করতে হবে। সেই সৌন্দর্য গ্রহণ করতে হলে কুরআন পড়া, অধ্যয়ন, বুঝা, মানা, প্রচার প্রসার এবং সর্বত্র কুরআনের আলো ছড়িয়ে দেয়া ও প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার রাখা জরুরী।-বিজ্ঞপ্তি

 


সর্বশেষ সংবাদ

তামাবিলে মন্ত্রীর অনুষ্ঠান ঘিরে হট্টগোল ছাত্রদল নেতা মাহফুজ বহিষ্কৃত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ

তামাবিলে মন্ত্রীর অনুষ্ঠান ঘিরে হট্টগোল ছাত্রদল নেতা মাহফুজ বহিষ্কৃত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর মতবিনিময়

গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের মতবিনিময় সভা

গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের মতবিনিময় সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হলেই দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে: ইমদাদ চৌধুরী

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হলেই দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে: ইমদাদ চৌধুরী

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আহ্বায়ক রুবেল আহমদ, সদস্য সচিব হুমায়ন রসিদ আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই

সিলেট রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা ও শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা সভা

সিলেট রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা ও শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা সভা

স্টাফ রিপোর্টার: সিলেট রেঞ্জের সেপ্টেম্বর/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

অপরাধের বিষাক্ত থাবায় ভাগারপাড় সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ