admin

প্রকাশিত: 7:52 AM, May 18, 2026

সরকারি অর্থে স্থাপিত সৌরবাতি বিকল, অন্ধকারে ডুবে ওসমানীনগর

সরকারি অর্থে স্থাপিত সৌরবাতি বিকল, অন্ধকারে ডুবে ওসমানীনগর
  • সিলেটের গ্রামীণ জনপদে আলোর স্বপ্ন নিভে গেছে, জনদুর্ভোগ ও নিরাপত্তাহীনতায় উদ্বেগ

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলার গ্রামীণ সড়ক, হাট-বাজার ও জনবহুল এলাকায় সরকারি উদ্যোগে স্থাপিত সৌরবিদ্যুৎচালিত স্ট্রিট লাইটগুলো এখন শুধুই স্মৃতি। ২০১৮-১৯ অর্থবছরে কোটি কোটি টাকা ব্যয়ে স্থাপিত প্রায় ২০ ফুট উঁচু স্টিলের খুঁটির ওপর বসানো এসব আধুনিক সৌরবাতি বছরের পর বছর ধরে বিকল হয়ে পড়ে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে জনগণের করের টাকায় নির্মিত এ প্রকল্প এখন অন্ধকারের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত অধিকাংশ সৌরবাতির ব্যাটারি নষ্ট, সৌরপ্যানেল অকেজো কিংবা পুরো লাইটই চুরি বা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। রাত নামলেই নেমে আসে ঘন অন্ধকার। ফলে বাড়ছে চুরি-ছিনতাইয়ের আশঙ্কা, দুর্ঘটনার ঝুঁকি এবং সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ।

পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গা, সাদীপুর, গোয়ালাবাজার, তাজপুর, দয়াময়ী, উছমানপুরসহ বিভিন্ন ইউনিয়নের ইশাগ্রাই, হাজিপুর, আলীপুর, গলমুকাপন, সিরাজনগর, তিলাপাড়া, কামারগাঁও, মোবারকপুর, গাভুরটিকি, ইলাশপুর, দুলিয়ারবন্দ, কলারাই, ভাড়েরা, বরায়া কাজিরগাঁও, চকবাজার, মিরারগাঁও, খন্দকার বাজার, ইছামতী, থানাগাঁও, লতিপুরসহ অসংখ্য এলাকায় স্ট্রিট লাইটগুলো দীর্ঘদিন ধরে অচল। স্থানীয়দের ধারণা, বিকল সৌরবাতির সংখ্যা হাজার ছাড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা ফজলু মিয়া (বড় ইসবপুর) বলেন, “সরকার আলোর ব্যবস্থা করতে টাকা খরচ করেছে, কিন্তু সেই আলো জ্বলছে না। রাতে বের হতে ভয় লাগে। ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না। ঠিকাদার এক বছর দেখিয়ে চলে গেছে, আর কেউ খোঁজও নেয় না।”

আরেক ভুক্তভোগী আঙ্গুর মিয়া জানান, “কোটি কোটি টাকার প্রকল্প নষ্ট হয়ে যাচ্ছে। এটা জনগণের টাকা। দ্রুত মেরামত না করলে সবকিছু শেষ হয়ে যাবে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা জানান, স্থাপনের পর প্রথম এক বছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানের। এখন এগুলো মেরামতের দায়িত্ব ইউনিয়ন পরিষদের তহবিল থেকে নেওয়ার কথা।

তবে স্থানীয়দের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নের পর ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী মাত্র এক বছর দেখাশোনা করলেও তারপর আর কোনো খোঁজ নেয়নি। সংশ্লিষ্ট দপ্তর বা প্রশাসনের পক্ষ থেকেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয়রা বলছেন, সরকারি প্রকল্প শুধু উদ্বোধন আর ফিতা কাটার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। জনকল্যাণমূলক এসব উদ্যোগের স্থায়িত্ব নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও জবাবদিহিতা জরুরি।

ওসমানীনগরের এই চিত্র দেশের অনেক গ্রামীণ এলাকায় সৌরবাতি প্রকল্পের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে এসব বাতি আবার জ্বলে উঠলে তবেই সরকারি অর্থের সদ্ব্যবহার নিশ্চিত হবে এবং গ্রামীণ জনপদ আলোকিত হবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।


সর্বশেষ সংবাদ

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার: লোকমান আহমদ

আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার: লোকমান আহমদ

সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ বলেছেন, দেশের তরুণ জনশক্তির উন্নয়নের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব।

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের মিছিল-সমাবেশ

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের মিছিল-সমাবেশ

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল

শীতের মৌসুমেও চড়া সবজির বাজার স্বস্তি নেই নবীগঞ্জের ক্রেতাদের

শীতের মৌসুমেও চড়া সবজির বাজার স্বস্তি নেই নবীগঞ্জের ক্রেতাদের

নবীগঞ্জ প্রতিনিধি: প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ভোরের হিমেল হাওয়া আর ঋতু পরিবর্তনের আবহে মাঠে মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির সমারোহ।

ছাত্রদল নেতা পলাশ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে : দোয়া কামনা

ছাত্রদল নেতা পলাশ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে : দোয়া কামনা

সম্প্রতি নগরীর সুবিদবাজারে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ আকাব উদ্দিন পলাশ। তিনি বর্তমানে নগরীর

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে ফিজি হাইকমিশনারের সাক্ষাৎ

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে ফিজি হাইকমিশনারের সাক্ষাৎ

ফিজিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে সিলেটের সংবাদ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর

শাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক