admin
প্রকাশিত: 3:45 PM, May 6, 2026
বিশ্বনাথ প্রতিনিধি:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে বলে মন্তব্য করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা। গতকাল মঙ্গলবার সংসদ সদস্যের সিলেট উপশহরস্থ বাসভবনে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাতের এসময় এমন বক্তব্য তুলে ধরেন তিনি।
এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকারের মেয়াদ মাত্র দুই মাস অতিবাহিত হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছি।
সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া সকল কাজ ধীরে ধীরে দৃশ্যমান হবে। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, স¤প্রতি বিশ্বনাথে আইনশৃংখলার অবনতি ও মাদকের ব্যাপক বিস্তার রোধে প্রশাসনের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন করতে দ্রæত কার্যকর প্রদক্ষেপ নেওয়ার নির্দেশনা রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি ।
বিশ্বনাথ-টেংরা রাস্তার পাকাকরণ ও রাস্তার সামান্য অংশ নদীতে ধেবে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, ইতিমধ্যে জেলা প্রকৌশলী ও আরো উদ্বর্তন কর্তৃপক্ষ ধেবে যাওয়া স্থান সরজমিনে পরীক্ষা নিরিক্ষা করেছেন। ধেবে যাওয়ার কারণ জানতে মাটি পরীক্ষার কাজও চলছে। চলমান কাজ নিয়ে কিছু মিডিয়া ভুল তথ্য উপস্থাপন করেছে।
কাজ শেষ হওয়ার আগে মন্তব্য না করে, কাজ শেষ হওয়ার পর কোনো ত্রæটি পরিলক্ষিত হলে অবশ্যই দেখবো। সরকার স্বচ্ছতায় বিশ্বাসী। নদী ভাঙ্গন স্থানে বøক ব্যাবহার করার পরিকল্পনাও রয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের কোনো গাফলতি ধরা পড়লে সেটির ব্যবস্তাও নেওয়া হবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক এসপি সেবু, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম, সদস্য ছালেক উদ্দিন, এস.এ. সাজু ও মিডিয়াকর্মী ইয়াসিন মির্জা।
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে
– শাহাব উদ্দিন: দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সভাপতি, সিলেট-মৌলভী বাজার – শ্রীমঙ্গল এসএমএস পরিবহনের চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিন বলেছেন, সোমবারের
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন নতুন
স্টাফ রিপোর্টার: সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও দানের টাকার আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিনের বিরোধ ফের নতুন করে চাঙা
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে