admin
প্রকাশিত: 4:38 PM, February 28, 2026
দেশে সোনা ও রুপার দাম বৃদ্ধির সাড়ে ৮ ঘণ্টার মাথায় দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, নতুন নির্ধারিত দাম অনুযায়ী, আগামীকাল ১ মার্চ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৬৮ হাজার ৬৯০ টাকা।
আজ শনিবার সন্ধ্যা ৭টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় এই কমিটির এক বৈঠকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৫ হাজার ৪২৯ টাকা। অর্থাৎ সাড়ে ৮ ঘণ্টার ব্যবধানে সোনার দাম বাড়ল ৩ হাজার ২৬১ টাকা।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, ২১ ক্যারেট সোনার নতুন দাম প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা। ১৮ ক্যারেটের সোনার প্রতি ভরির দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। আর সনাতনী সোনার প্রতি ভরি ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা।
অন্যদিকে রুপার দাম ২২ ক্যারেটে প্রতি ভরি দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯৮ টাকায়। ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৬ হাজার ৭০৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা। আর সনাতনী রুপার প্রতি ভরি ৪ হাজার ৩১৬ টাকা।
স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা
নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন
*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,