admin

প্রকাশিত: 6:55 AM, June 11, 2026

সামাজিক সংগঠনের ভূমিকা ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: ইমদাদ চৌধুরী

সামাজিক সংগঠনের ভূমিকা ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: ইমদাদ চৌধুরী

জনগণের কল্যাণের জন্য সরকার সবসময় সচেষ্ট থাকে, তবে সরকারের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। দেশের সার্বিক উন্নয়নে সামাজিক সংগঠনগুলোকে মুখ্য ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

গতকাল বুধবার বাদ মাগরিব নগরীর আম্বরখানায় ‘হযরত শাহ জালাল (রহ.) খিদমাহ ফাউন্ডেশন’ এর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সামাজিক সংগঠনগুলো কাজ করে থাকে। হযরত শাহজালাল (রহ.) খিদমাহ ফাউন্ডেশন মানবসেবা ও আধ্যাত্মিক চেতনায় অনুপ্রাণিত হয়ে আর্তমানবতার সেবা, ধর্মীয় ও শিক্ষা খাতের উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং সামাজিক উন্নয়নসহ সমাজে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত অংশের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত করতে তারা ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অতীতের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এই ফাউন্ডেশন মানবসেবামূলক কাজ করতে গিয়ে নানা রকমের বাধা-বিপত্তির মুখোমুখি হয়েছিল। আশা করছি, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় থাকায় তারা অতীতের সেইসব প্রতিবন্ধকতা পেরিয়ে তাদের কার্যক্রম সুন্দরভাবে ও নির্ভীকচিত্তে চালিয়ে যেতে পারবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শাহ জালাল (রহ.) খিদমাহ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা আব্দুল মালিক, মাওলানা মুহাম্মদ সানা উল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মনজুর আহমদ, মাওলানা আব্দুল হান্নান তপাদার, মাওলানা জহুরুল হক, মাওলানা হাফিজ হারুনুর রশিদ, মাওলানা মুফতি তহুরুল ইসলাম, মাওলানা ডাঃ মোস্তফা আজাদ, মাওলানা আব্দুল মন্নান আজাদ, মাওলানা হাফিজ এখলাছুর রহমান, মাওলানা ফয়জুন নূর, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা শাহিদুর রহমান, কামাল উদ্দিন, ফখরুল কবির চৌধুরী, মাওলানা রশিদ মোস্তাক, মাওলানা জহুরুল হক, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা কামরুল ইসলাম, হাফিজ সিরাজ উদ্দিন, মাওলানা আপ্তাব উদ্দিন নোমানী, মাওলানা শামছুল ইসলাম, আক্তার হুসেন আবু তাহের খাঁন প্রমুখ। সভায় বক্তারা ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রমকে আগামীতে আরও গতিশীল ও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

অভিযোগের পরও বদলায়নি চিত্র? সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেট বেপরোয়া দীপা ও রঞ্জন

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেট বেপরোয়া দীপা ও রঞ্জন

অনুসন্ধানী প্রতিবেদন-৫ সিলেটের ঐতিহাসিক তারাপুর চা বাগানে মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দিন দিন চরম

ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আব্দুল কাইয়ুম জালালী পংকী

ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আব্দুল কাইয়ুম জালালী পংকী

সিলেট বিএনপির আস্থার প্রতীক সিলেট অঞ্চলের রাজনীতিতে ভালোবাসা, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত আব্দুল কাইয়ুম জালালী পংকী। বাংলাদেশ