admin
প্রকাশিত: 6:40 AM, May 23, 2026
সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন ‘সিলটি পাঞ্চায়িত’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের ৫ম তলায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জিলাল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সৈয়দ ফেরদৌস আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক কবি কামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারিছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, প্রচার সম্পাদক ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, সাংস্কৃতিক সম্পাদক মো. বাহার উদ্দিন বাহার, নির্বাহী সদস্য আমিনুজ্জামান চৌধুরী, শামসুল হক, আফরোজ তালুকদার সাগর, মো. ফোরকান মিয়া, জোবায়দা বেগম আখি, সালেহ আহমদ, আফছার আহমদ প্রমুখ।
সংবর্ধনার জবাবে নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, সিলেট বিভাগের স্বায়ত্তশাসনের দাবি দীর্ঘদিনের। আমরা সিলেটবাসী যুগ যুগ ধরে বৈষম্যের শিকার হয়েছি বলেই এই দাবি আজ সিলেটের মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, সিলেটবাসীর প্রাণের ভাষা হচ্ছে ‘সিলটি ভাষা’। এই ভাষাকে অবশ্যই দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও সিলটি ভাষার আন্দোলনকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান। একই সাথে দলমত নির্বিশেষে সিলেটবাসীকে ‘সিলটি পাঞ্চায়িত’-এর পতাকাতলে সমবেত হওয়ার জন্য আহŸান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা সংগঠনের সভাপতি দেশের বাইরে অবস্থান করলেও সিলেটবাসীর ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে জনমত সৃষ্টিসহ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা রাখার উদাত্ত আহŸান জানান। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
পর্তুগালের ঐতিহাসিক ব্রাগানজা রাজপরিবারের সদস্য হার হাইনেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা (ডাচেস অফ কোইমব্রা) ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে সিলেটে
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : তাহসিনা রুশদীর লুনা এমপি প্রবাসে থেকেও বিশ্বনাথের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের ছালিম
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে মাওলানা এমরান আলম বাংলাদেশ খেলাফত মজলিস বি.কে.এম সিলেট মহানগরীর ১১, ১২ ও ১৩নং
সিলেট মহানগরীতে মশার উপদ্রব বৃদ্ধি ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) মশারি টাঙিয়ে প্রতীকী