admin

প্রকাশিত: ৫:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫

সিলেটসহ ৮টি কেন্দ্রে শুরু হচ্ছে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা

সিলেটসহ ৮টি কেন্দ্রে শুরু হচ্ছে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা

দেশব্যাপী আন্দোলন, অবরোধ ও রেলপথ বন্ধ থাকার ঘটনাসহ নানা চাপের মুখেও ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে দিচ্ছে না সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

কমিশন জানিয়েছে, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকেই লিখিত পরীক্ষা শুরু হবে।

রোববার (২৩ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা পেছানোর দাবিতে কয়েক সপ্তাহ ধরে কিছু চাকরিপ্রার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলন, বিক্ষোভ, অনশন কর্মসূচি এবং রেলপথ অবরোধ করে আসছেন।

শনিবার ও রোববার রাজশাহী ও ময়মনসিংহে রেললাইন অবরোধের কারণে ছয় থেকে সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। আন্দোলনকারীরা পরীক্ষা না পেছালে অনশন কর্মসূচির হুঁশিয়ারিও দেন।

তবে পিএসসি জানায়, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য কম সময় দেওয়া হয়েছে- এ ধরনের অভিযোগ সঠিক নয়। ২০২৪ সালের নভেম্বরে বিজ্ঞাপন প্রকাশের পর ডিসেম্বর-জানুয়ারিতে প্রার্থীরা আবেদন করেন। গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার ফলের ভিত্তিতে ১০ হাজার ৬৪৪ জনকে লিখিতের জন্য নির্বাচিত করা হয়। আর ৩ জুনেই লিখিত পরীক্ষার তারিখ ২৭ নভেম্বর-এ বিষয়টি নোটিশে জানানো হয়েছিল।

পিএসসি আরও জানায়, বিসিএসের প্রস্তুতি দুই–চার মাসের বিষয় নয়, বরং দীর্ঘমেয়াদি পাঠাভ্যাসের ওপর নির্ভরশীল। তাই নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় বসার মানসিকতা একজন প্রকৃত সরকারি চাকরি–প্রার্থীর জন্য অপরিহার্য বলে মন্তব্য করে কমিশন।

কমিশন জানায়, বর্তমান পিএসসি দায়িত্ব নেওয়ার পর পরীক্ষার জট দূর করতে মে–জুনে একটি রোডম্যাপ তৈরি করা হয়। ইতোমধ্যে দুটি বিশেষ বিসিএসসহ বিভিন্ন পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখন কোনো পরীক্ষা পিছিয়ে দিলে পুরো পরিকল্পনাই ব্যাহত হবে-এ কারণেই পরীক্ষা পেছানোর দাবি গ্রহণযোগ্য হয়নি।

বিজ্ঞপ্তিতে প্রার্থীদের উদ্দেশে পিএসসি অনুরোধ করেছে, ঘোষিত সময়সূচি অনুযায়ী ২৭ নভেম্বর থেকেই লিখিত পরীক্ষায় অংশ নিতে।

এদিকে পিএসসি ইতোমধ্যেই লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। অনুযায়ী, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) এবং চলবে ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।

দেশের সিলেট, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ-এই আটটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে পদ–সংশ্লিষ্ট কিছু বিষয়ে পরীক্ষা কেবল ঢাকায় নেওয়া হবে বলেও জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রস্তুতিমূলক সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রস্তুতিমূলক সভা

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের

কোটি টাকার বিদ্যুৎ বিলের পরও অন্ধকারে সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ

কোটি টাকার বিদ্যুৎ বিলের পরও অন্ধকারে সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ

আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ, বিচার চাইতে গিয়ে হুমকির অভিযোগ

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ, বিচার চাইতে গিয়ে হুমকির অভিযোগ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত