admin
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেটের ছয়টি আসনে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া গেছে। ছয় আসন মিলিয়ে মোট ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮ লাখ ৯ হাজার ৬৩৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৪ লাখ ৬৭ হাজার ১১২টি। বাতিল হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৮০৬টি ভোট। সিলেট-১ আসনে গণভোটে মোট প্রদত্ত ভোট ৩ লাখ ২৫ হাজার ৪৭৫টি।
এর মধ্যে বাতিল হয়েছে ২৩ হাজার ৮২৬টি এবং বৈধ ভোট ৩ লাখ ১ হাজার ৬৪৯টি। বৈধ ভোটের মধ্যে ‘হ্যাঁ’ পড়েছে ২ লাখ ৫ হাজার ৬১২টি এবং ‘না’ ৯৬ হাজার ৩৭টি।
এ আসনে ২১৬টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন। প্রার্থীদের ক্ষেত্রে মোট প্রদত্ত ভোট ৩ লাখ ২৫ হাজার ৫৩৯টি।
ভোট দিতে আসেননি ৩ লাখ ৫৫ হাজার ৪৭১ জন। কেন্দ্রে উপস্থিত ভোটারদের মধ্যে ৬৪ জন গণভোটে অংশ নেননি। সিলেট-২ আসনে মোট প্রদত্ত ভোট ১ লাখ ৬৪ হাজার ২৮৫টি। বাতিল হয়েছে ১৮ হাজার ৯৩টি এবং বৈধ ভোট ১ লাখ ৪৬ হাজার ১৯২টি।
এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট ৯০ হাজার ৬৯১টি এবং ‘না’ ৫৫ হাজার ৫০১টি। ১২৯টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৬৮ হাজার ৯১১ জন। প্রার্থীদের ক্ষেত্রে প্রদত্ত ভোট ১ লাখ ৬৪ হাজার ৫০৭টি। ভোটকেন্দ্রে আসেননি ২ লাখ ৪ হাজার ৪০৪ জন। উপস্থিত ভোটারদের মধ্যে ২২২ জন গণভোটে অংশ নেননি।
সিলেট-৩ আসনে মোট প্রদত্ত ভোট ২ লাখ ৫ হাজার ৬৭৬টি। বাতিল হয়েছে ১৭ হাজার ৮৯৫টি এবং বৈধ ভোট ১ লাখ ৮৭ হাজার ৭৮১টি। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১২ হাজার ৫১০টি এবং ‘না’ ভোট ৭৫ হাজার ২৭১টি।
১৫২টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৪ লাখ ১৫ হাজার ৯৭৬ জন। প্রার্থীদের ক্ষেত্রে প্রদত্ত ভোট ১ লাখ ৬৪ হাজার ৫০৭টি। সে হিসেবে ২ লাখ ৫১ হাজার ৪৬৯ জন ভোটার কেন্দ্রে উপস্থিত হননি।
সিলেট-৪ আসনে মোট প্রদত্ত ভোট ২ লাখ ৭০ হাজার ১১১টি। বাতিল হয়েছে ৪৩ হাজার ৪৩৭টি এবং বৈধ ভোট ২ লাখ ২৬ হাজার ৬৭৪টি। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩৫ হাজার ৫৫৮টি এবং ‘না’ ৯১ হাজার ১১৬টি।
১৭৩টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৫ লাখ ১২ হাজার ৯৩৩ জন। প্রার্থীদের ক্ষেত্রে বৈধ ভোট ২ লাখ ৪ হাজার ৬৪৭টি। ভোট দিতে আসেননি ৩ লাখ ৮ হাজার ২৮৬ জন।
সিলেট-৫ আসনে মোট প্রদত্ত গণভোট ২ লাখ ১১ হাজার ৪৯১টি। বাতিল হয়েছে ২২ হাজার ৩৪৯টি এবং বৈধ ভোট ১ লাখ ৮৯ হাজার ১৪২টি। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ১৭ হাজার ৩৫৯টি এবং ‘না’ ভোট ৭১ হাজার ৭৮৩টি।
১৫৯টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৪ লাখ ২৮ হাজার ৭৫০ জন। প্রার্থীদের ক্ষেত্রে প্রদত্ত ভোট ২ লাখ ৭০ হাজার ৫৬৫টি। কেন্দ্রে আসেননি ১ লাখ ৫৮ হাজার ১৮৪ জন ভোটার।
সিলেট-৬ আসনে মোট প্রদত্ত ভোট ২ লাখ ৪৩ হাজার ৫১৮টি। বাতিল হয়েছে ১৮ হাজার ২০৬টি এবং বৈধ ভোট ২ লাখ ২৫ হাজার ৩১২টি। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৯০৮টি এবং ‘না’ ভোট ৭৭ হাজার ৪০৪টি।
এ আসনে পোস্টাল গণনাসহ ১৯৩টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৯ হাজার ৯১ জন। প্রার্থীদের ক্ষেত্রে প্রদত্ত ভোট ২ লাখ ৪৩ হাজার ৬৯৬টি। ভোট দিতে আসেননি ২ লাখ ৬৫ হাজার ৩৯৬ জন।
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮ মে,
ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন সিলেটের
ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ এ কে আজাদ গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী
ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন
শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট