admin
প্রকাশিত: 6:20 AM, May 11, 2026
সৌখিন কৃষকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফর্ম “সিলেটের ছাদ কৃষি” গ্রুপের উদ্যোগে গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে নগরীর রিকাবি বাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামের মুক্ত প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রুপের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। নগর জীবনে সবুজায়ন বৃদ্ধি এবং ছাদ কৃষির প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করার পাশাপাশি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুস্থ জীবন যাপনের ভবিষ্যৎ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ছাদ কৃষির মাধ্যমে শহরেও সবুজ বিপ্লব সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের এডমিন প্যানেলের সভাপতি প্রফেসর মো. বদরুল আলম। তাঁরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী আখ্যা দিয়ে এর ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, “সিলেটের ছাদ কৃষি” ফেসবুক গ্রুপটি ২০২১ সালের ৯ মার্চ প্রতিষ্ঠিত হয়। গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যাডমিন বৃক্ষপ্রেমী মো. রিয়াজুর রহমান হলেও বর্তমানে শিক্ষক, ব্যাংকার, সরকারি কর্মকর্তা, গৃহিণী, প্রবাসীসহ বিভিন্ন পেশার ১০ জন এডমিন ও ৫ জন মডারেটর এবং প্রায় ২০ হাজার সদস্য নিয়ে এই গ্রুপ আজ শুধু একটি অনলাইন প্ল্যাটফর্ম নয়, বরং একটি সবুজ আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রুপটি শহরের বিভিন্ন প্রান্তে ছাদ কৃষি সম্প্রসারণ, বিনামূল্যে গাছ বিতরণ, হাতে-কলমে প্রশিক্ষণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বর্তমানে এর কার্যক্রম দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও বিস্তৃত হয়েছে।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।