admin
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
বাংলাদেশ সরকারের নবনিযুক্ত বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন।
গতকাল বুধবার গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, সিলেটের এই তিন কৃতি সন্তানের যোগ্য নেতৃত্বে দেশের অর্থনীতি, শিল্প-বাণিজ্য এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হবে। বিশেষ করে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আরিফুল হক চৌধুরীর দায়িত্বপ্রাপ্তি সিলেটের ব্যবসায়ী সমাজ ও প্রবাসীদের জন্য অত্যন্ত গৌরবের ও আশাব্যঞ্জক।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, বর্তমান চ্যালেঞ্জিং সময়ে দেশ ও জাতির কল্যাণে তারা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করবেন বলে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী সমাজ বিশ্বাস করে। তিনি তাঁদের দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সিলেটের ব্যবসায়িক উন্নয়ন ও প্রবাসীদের সমস্যা সমাধানে তাঁদের সদয় দৃষ্টি আকর্ষণ করেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে
ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের
আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা
ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ
বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত