admin

প্রকাশিত: 2:27 PM, March 13, 2026

সিলেটে অপহরণ চক্রের ১০ সদস্যকে রিমান্ডে নিতে চায় পুলিশ

সিলেটে অপহরণ চক্রের ১০ সদস্যকে রিমান্ডে নিতে চায় পুলিশ

আহমেদ শাকিল:

সিলেট নগরীতে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের ১০ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই মাসুদ আহমেদ সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এই আবেদন জমা দেন। তবে বৃহস্পতিবার রিমান্ড শুনানির কোনো তারিখ নির্ধারিত হয়নি বলে আদালত সূত্রে জানা গেছে।

গত ৮ মার্চ রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল নগরীর তাঁতীপাড়া এলাকার ‘নাজমা নিবাস’ নামের ৫৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় অভিযান চালায়। অভিযানে অপহরণকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় ওই বাসা থেকে জিম্মি অবস্থায় গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা এলাকার জাহিদ আহমদ (৪২) নামের এক প্রবাসীকে উদ্ধার করে পুলিশ।

এর আগে একই চক্রের হাতে জিম্মি হয়ে মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া সুনামগঞ্জের দিরাইয়ের সুহেল সরকার (২২) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল থেকে অপহরণে ব্যবহৃত ধারালো চাকু, কেচি, লোহার রড ও স্টিক উদ্ধার করেছে।
পুলিশ জানায়, গত রবিবার সন্ধ্যায় তাঁতীপাড়া পয়েন্ট এলাকা থেকে সুহেল সরকারকে জোরপূর্বক তুলে নিয়ে যায় ১৪-১৫ জনের একটি দল। তাকে ‘নাজমা নিবাসে’ আটকে রেখে লোহার রড ও হকিস্টিক দিয়ে মারধর করা হয়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছ থেকে ৫০ হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে সুহেলের পোশাক খুলে আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় অপহরণকারীরা। তাকে ছেড়ে দেওয়ার পর তিনি দ্রুত পুলিশকে বিষয়টি অবহিত করেন, যার ভিত্তিতে ওই সফল অভিযান পরিচালিত হয়।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রিসিভ না হওয়া ফাটল ভবনে পাঠদান, ২২ আগস্ট গ্রহণের আলোচনা

রিসিভ না হওয়া ফাটল ভবনে পাঠদান, ২২ আগস্ট গ্রহণের আলোচনা

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার শাহপরান (রহ.) মাজারের উরুস ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার শাহপরান (রহ.) মাজারের উরুস ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের

সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন

বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক

বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক

অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি

ইউএই-তে প্রবাসী সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে সিআইপি অ্যাসোসিয়েশনের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

ইউএই-তে প্রবাসী সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে সিআইপি অ্যাসোসিয়েশনের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা: আগামীকাল র‌্যালি

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা: আগামীকাল র‌্যালি

সিলেট প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে উপশহরস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা

সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব দেশীয় কৃষিযন্ত্রের উদ্ভাবন, উৎপাদনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই

সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব দেশীয় কৃষিযন্ত্রের উদ্ভাবন, উৎপাদনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই

কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না,

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও বর্ণিল