admin
প্রকাশিত: 5:14 AM, August 26, 2026
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস হেলপার রিপন আহমদ হত্যা মামলায় চার আসামিকে অব্যাহতির পুলিশের সুপারিশ খারিজ করেছেন আদালত। বাদীপক্ষের নারাজির শুনানি শেষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আমলি আদালতের বিচারক সাইফুল ইসলাম পুলিশের দাখিল করা অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনও গ্রহণ করেননি।
পুলিশের তরফ থেকে অব্যাহতির সুপারিশ করা চার আসামি হলেন সিলেট জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, আব্দুস সহিদ ও সামছুল হক মানিক।
গত ১০ জুন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারায় আদালতে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে ওই চার আসামিকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান প্রতিবেদনটি অগ্রবর্তী করেন।
মামলার বাদী নিহত রিপনের বাবা ছাবলু মিয়া ওই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে লিখিত আপত্তি জানান। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সজিব আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৮ আগস্ট মামলার ধার্য্য তারিখে শোনানী শেষে আদালত এ আদেশ দেন। সোমবার আদেশে কপি তাদের হাতে আসে। আদালত মামলার এজাহার, তদন্ত কর্মকর্তার অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন এবং ওই প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষের লিখিত আপত্তি পর্যালোচনা করেন।
আদালতের আদেশে বলা হয়, এটি একটি হত্যা মামলা। নিহত রিপনের মৃত্যুর ঘটনায় ৬ মে দক্ষিণ সুরমা থানায় মামলাটি করা হয়। মামলায় ময়নুল ইসলামসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।মামলাটি দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৫, ৩০২, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় করা হয়।
আদালত বলেন, ময়নুল ইসলাম, আলী আকবর রাজন, আব্দুস সহিদ ও সামছুল হকের বিরুদ্ধে এজাহারে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন, তাদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি।
আদালত পর্যবেক্ষণ করেন, ঘটনাস্থলের স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ তদন্ত কর্মকর্তা পর্যালোচনা করেছেন কি না, প্রতিবেদনে তার কোনো ব্যাখ্যা নেই। এছাড়া কোনো সাক্ষীর ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে কি না, সে বিষয়েও প্রতিবেদনে কোনো ব্যাখ্যা নেই।
আদালত মনে করেন, চার আসামি এজাহারনামীয়। তাদের বিরুদ্ধে এজাহারে সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে। তাই তারা ঘটনার সঙ্গে জড়িত কি না, তা নির্ধারণে পর্যাপ্ত ও বিশ্বাসযোগ্য সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ প্রয়োজন। সার্বিক পর্যালোচনায় আদালত বাদীপক্ষের লিখিত আপত্তি গ্রহণ করেন। একই সঙ্গে ময়নুল ইসলাম, আলী আকবর রাজন, আব্দুস সহিদ ও সামছুল হক মানিককে মামলা থেকে অব্যাহতির আবেদন নামঞ্জুর করেন। ফলে পুলিশের দাখিল করা অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন গ্রহণ করা হয়নি।
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে
মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২
স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসে ২ হাজার ৫০০ রিয়াল বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ
এক মাসে তিন ঘটনায় পাঁচ খুন ফুটবল খেলে ফেরার পথে কিশোর খুন ঘরের ভেতর তিন লাশ নিজ বাসার সামনে ব্যবসায়ীকে