admin

প্রকাশিত: 7:52 AM, July 20, 2026

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল সন্ত্রাস বিরোধী আইনে মামলা, আসামি ৫১

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল সন্ত্রাস বিরোধী আইনে মামলা, আসামি ৫১

স্টাফ রিপোর্টার:

সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সিলেট মহানগরীতে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে। গতকাল রবিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ জুলাই) ভোরে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সম্মুখ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি টিবি গেইট হয়ে পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিলে ২৫-৩০ জন নেতাকর্মী অংশ নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে তারা দ্রুত ৫-৬টি মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়ভাবে জানা গেছে, মিছিলটি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের নির্দেশনায় এবং রঞ্জিত সরকারের অনুসারীদের দ্বারা পরিচালিত হয়েছে।

এ ঘটনার প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির এএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে গত ১৮ জুলাই রাতে মামলাটি দায়ের করেন (মামলা নং-২৫)। মামলায় অভিযোগ করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে এই ঝটিকা মিছিল বের করেছিল।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম জানান, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় মামলাটি রুজু করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর সিলেটে এটাই তাদের প্রকাশ্য কোনো কার্যক্রমের বিরুদ্ধে বড় ধরনের প্রথম আইনি পদক্ষেপ।


সর্বশেষ সংবাদ

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিশোর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আ.লীগ নেতাকে বাঁচাতে মরিয়া বিএনপি ও জামায়াত নেতা

কিশোর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আ.লীগ নেতাকে বাঁচাতে মরিয়া বিএনপি ও জামায়াত নেতা

সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

খাদিমনগরে বাড়ছে অনলাইন জুয়ার জাল

খাদিমনগরে বাড়ছে অনলাইন জুয়ার জাল

নেপথ্যে জাবেদের ‘এজেন্ট নেটওয়ার্ক’ সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের

চুনারুঘাটে বড়াইল গ্রামে মদনমোহন আখড়ায় ১৬ প্রহর ব্যাপী নাম সংকীর্ত্তন

চুনারুঘাটে বড়াইল গ্রামে মদনমোহন আখড়ায় ১৬ প্রহর ব্যাপী নাম সংকীর্ত্তন

চুনারুঘাট প্রতিনিধি: কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি কামনায় হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (২ নং ওয়ার্ড) পূর্ব বড়াইল গ্রামে শ্রীশ্রী মদনমোহন

নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর নদীতে মিলল বৃদ্ধার অর্ধগলিত মরদেহ

নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর নদীতে মিলল বৃদ্ধার অর্ধগলিত মরদেহ

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগর গ্রামে পরিত্যক্ত শাখা বরাক নদী থেকে মায়া রাণী দাশ (৭০) নামে এক বৃদ্ধার