admin

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬

সিলেটে ছিনতাই রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রী খন্দকার মুক্তাদিরের

সিলেটে ছিনতাই রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রী খন্দকার মুক্তাদিরের

স্টাফ রিপোর্টার:

সিলেটে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সিলেটে শান্তির পরিবেশ বজায় রাখতে এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না।

গতকাল শুক্রবার দুপুরে দক্ষিণ সুরমার খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানা ও টয়লেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “অল্প কয়েকদিনে সিলেটে দুঃখজনকভাবে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যার কিছু দিনের বেলাতেও হয়েছে। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্টভাবে বলছি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা দরকার, তা করতে যেন কোনো বিলম্ব না হয়। আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না।”

তিনি আরও যোগ করেন, “সিলেটকে আমরা শান্তির জনপদে পরিণত করতে চাই। যে বা যারাই এই অপরাধের সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”

ছিনতাই রোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “প্রত্যেক পাড়ায় মানুষকে সজাগ থাকতে হবে। সন্দেহজনক কাউকে দেখলে তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে জানান। আপনাদের সহযোগিতা থাকলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিতে পারবে।”

মারকাজ মসজিদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এই মসজিদের উন্নয়ন আমাদের সবার দায়িত্ব। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আব্দুল কাইয়ুম চৌধুরীর (সিটি প্রশাসক) নিবিড় তত্ত্বাবধানে এই প্রকল্প সম্পন্ন হবে। মসজিদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিটি কর্পোরেশন আর্থিকভাবে স্বাবলম্বী না হওয়া সত্ত্বেও আমরা ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয় থাকছি। আমরা একটি মশামুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়তে চাই।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, খোজারখলা পঞ্চায়েত কমিটি সভাপতি আজমল আলী।

সিলেট সিটি কর্পোরেশনের অর্থায়নে ৬৬ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে এই নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, উপসহকারী প্রকৌশলী দেবব্রত দাশ তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

জাতীয় পুরস্কার অর্জন করায় আর্ট এন্ড অটিস্টিক স্কুলকে সংবর্ধনা

জাতীয় পুরস্কার অর্জন করায় আর্ট এন্ড অটিস্টিক স্কুলকে সংবর্ধনা

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড

নগর ভবনে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক

নগর ভবনে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক

৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ গোল্ড মেডেল পেল মারিয়া মেহজাবিন মাওয়া

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ গোল্ড মেডেল পেল মারিয়া মেহজাবিন মাওয়া

‎‎সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল

টেন্ডার ছাড়াই পিয়াইন নদীতে লাখ লাখ টাকার চাঁদাবাজি

টেন্ডার ছাড়াই পিয়াইন নদীতে লাখ লাখ টাকার চাঁদাবাজি

ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মসজিদ স্কুল কবরস্থান ও বাজার

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মসজিদ স্কুল কবরস্থান ও বাজার

সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে

সিলেট সদর উপজেলার পুটিকাটা বিল জলমহালের ইজারা পেয়েছে চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড

সিলেট সদর উপজেলার পুটিকাটা বিল জলমহালের ইজারা পেয়েছে চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড

সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত

জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি

জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি

জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক