admin

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬

সিলেটে নির্বিঘ্ন ঈদ উদ্যাপনে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

সিলেটে নির্বিঘ্ন ঈদ উদ্যাপনে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

স্টাফ রিপোর্টার:

সিলেটে পবিত্র ঈদুল ফিতর উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

নিরাপত্তা ও জনভোগান্তি রোধে পদক্ষেপ সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। চুরি ও ছিনতাই রোধে বিশেষ নজরদারি বাড়ানোর পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর থাকবে।

অভিভাবকদের প্রতি সতর্কবার্তা ঈদের আনন্দ যেন বিষাদে রূপ না নেয়, সে বিষয়ে কঠোর হুশিয়ারি দিয়ে জেলা প্রশাসক বলেন, অপ্রাপ্ত বয়স্করা যাতে মোটরসাইকেল নিয়ে বের না হয় এবং ট্রাক বা ভ্যানে সাউন্ড বক্স বাজিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে অভিভাবকদের সজাগ থাকতে হবে।

পর্যটন ও কন্ট্রোল রুম সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হবে। আবাসিক হোটেল, রেস্টুরেন্ট এবং যানবাহনে যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সে বিষয়ে কঠোর মনিটরিং করা হবে। সার্বিক পরিস্থিতি সমন্বয়ের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২৯৯৬৬৩২১৮৮, ০১৭৬৫৪৫৩৮৯৬ অথবা ০১৭৬৫৪৫৩৮০৩ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

উপস্থিত ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীগণ।

উল্লেখ্য, ঈদুল ফিতরের সভা শেষে একই স্থানে জেলা প্রশাসকের সভাপতিত্বে ২৫শে মার্চ কালরাত্রি ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে পৃথক আরও একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সিলেট

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে