admin
প্রকাশিত: 8:14 AM, June 18, 2026
অধ্যক্ষ ফরীদ চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী
শিক্ষা আন্দোলনের পথিকৃৎ: অধ্যক্ষ লুৎফুর রহমান হুমায়দী
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পাঠানটুলা সিলেটের অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেছেন, অধ্যক্ষ মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ। তাঁর প্রতিষ্ঠিত অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান এর বাস্তব সাক্ষী। তিনি আন্তরিকতা, প্রজ্ঞা ও সাহসের সাথে কাজগুলো করে গিয়েছেন। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব। দক্ষ সংগঠক ও রাজনীতিবিদ ছিলেন। সংসদ সদস্য হিসেবে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যবসায়ী হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন। সিলেটের প্রথম অত্যাধুনিক শপিং কমপ্লেক্স ‘আল-হামরা’ তাঁরই অনন্য প্রচেষ্টায় গড়ে ওঠে।
তিনি গতকাল বুধবার দুপুরে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পাঠানটুলা সিলেট কর্তৃক প্রতিষ্ঠানের সাবেক রেক্টর ও গভর্ণিং বডির সাবেক চেয়ারম্যান এবং সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) স্মরণে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক ফারুক মিয়া।
স্মৃতিচারণমূলক আলোচনা পেশ করেন জামেয়ার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, উপাধ্যক্ষ (অতিরিক্ত) মাওলানা কমর উদ্দীন, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুন নূর, ফরীদ চৌধুরীর (রহ.) ছেলে ব্যাংকার নাজমুস সাকিব চৌধুরী ও জামেয়ার সাবেক ছাত্র প্রতিনিধি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
স্মৃতিচারণমূলক আলোচনা পেশ করতে গিয়ে উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার বলেন, ফরীদ চৌধুরীর (রহ.) মূল পরিচয় তিনি ছিলেন আপাদমস্তক একজন দাঈ ইলাল্লাহ। সুখে-দুঃখে নিজ জনপদের মানুষের নিত্যসঙ্গী।
মাওলানা কমর উদ্দীন বলেন, তিনি সদা পরিপাটি থাকতেন। তাঁর কথাবার্তা ও আচরণে তা স্পষ্ট ফুটে ওঠতো।
মাওলানা আব্দুন নূর বলেন, তিনি বিতর্কিত কথাবার্তা এড়িয়ে চলতেন। মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, তিনি বিনয়ী ও নম্র স্বভাবের মানুষ ছিলেন। অপ্রয়োজনীয় কথা ও কাজ বর্জন করে চলতেন।
ফরীদ চৌধুরীর (রহ.) ছেলে নাজমুস সাকিব চৌধুরী সবার কাছে বাবার জন্য দোয়া চেয়ে বলেন, আল্লাহ তা’য়ালা! আব্বাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন; আমীন।
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ বলেছেন, দেশের তরুণ জনশক্তির উন্নয়নের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব।
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে
নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল
নবীগঞ্জ প্রতিনিধি: প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ভোরের হিমেল হাওয়া আর ঋতু পরিবর্তনের আবহে মাঠে মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির সমারোহ।
সম্প্রতি নগরীর সুবিদবাজারে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ আকাব উদ্দিন পলাশ। তিনি বর্তমানে নগরীর
ফিজিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে সিলেটের সংবাদ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক