admin
প্রকাশিত: 3:52 PM, April 16, 2026
স্টাফ রিপোর্টার:
বাঙালির প্রাণের উৎসব, পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে উৎসবমুখর পরিবেশে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত মঙ্গলবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই বর্ষবরণ উৎসব উদযাপিত হয়।
সকাল ৯টায় এসএমপি পুলিশ লাইন্সে আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। এসময় তাঁর সঙ্গে ছিলেন পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি) সিলেটের সভানেত্রী জনাবা সিদরাতুল মুনতাহা। উদ্বোধনের পর অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে কুশল বিনিময় করেন।
মেলা পরিদর্শন শেষে পুলিশ কমিশনার প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে পুলিশ লাইন্স মাঠে আয়োজিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে পুনাক শিল্পী গোষ্ঠীর সদস্যরা লোকজ সঙ্গীত, বৈশাখী গান, দেশাত্মবোধক গান ও মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন, যা উপ¯ি’ত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী বাঙালি খাবারে আপ্যায়ন করা হয়। এসময় পুলিশ কমিশনার উপ¯ি’ত সকল কর্মকর্তা, সদস্য এবং সাধারণ মানুষকে নববর্ষের শুভে”ছা জানিয়ে বলেন, “পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তা ও আত্মপরিচয়ের প্রতীক। পুরোনো গøানি মুছে নতুন উদ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রেরণা দেয় এই উৎসব।”
অনুষ্ঠানে আরও উপ¯ি’ত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) সাহাদত হোসেন।
এছাড়াও এসএমপি পুনাকের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ।
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক
স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক