admin

প্রকাশিত: 8:38 AM, May 19, 2026

সিলেটে ব্র্যাকের উদ্যোগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

সিলেটে ব্র্যাকের উদ্যোগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে সিলেটে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সিলেটের পিরের বাজারস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে এ ডায়ালগের আয়োজন করা হয়।

অ্যাডভোকেসি ডায়ালগে প্রধান অতিথির বক্তব রাখেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্যোশাল ওয়ার্ক ডিপার্টমেন্টের অধ্যাপক তাহমিনা ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ।

এ ডায়ালগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে করণীয়, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সরকার মামুনুর রশিদ বলেন, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি সমন্বয় অত্যন্ত জরুরি। স্থানীয় পর্যায়ে সকল পক্ষের সম্মিলিত উদ্যোগ থাকলে সহিংসতা প্রতিরোধে কার্যকর অগ্রগতি সম্ভব। বিশেষ করে ইমাম, পুরোহিত ও ধর্মীয় নেতৃবৃন্দকে সচেতনতামূলক কর্যক্রমে যুক্ত করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক তাহমিনা ইসলাম শিক্ষার্থীরা যাতে নারীর সম্মান ও মর্যাদার শিক্ষা শিশুকাল থেকেই চর্চায় আনতে পাওে সেজন্য স্কুল ও পাঠ্যপুস্তকে নারীর মর্যাদার বিষয়বস্তু গুরুত্বের সঙ্গে আনার বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাকের সিনিয়র ম্যানেজার বি এম তোফায়েল আহম্মেদ। তিনি বলেন, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে কার্যকর অ্যাডভোকেসি জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, প্রশাসন, সিভিল সোসাইটি ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।
এছাড়া জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রাম (ব্র্যাক)-এর আঞ্চলিক ব্যবস্থাপক তাসলিমা ইয়াসমিন বলেন, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা রোধ সম্ভব নয়। পরিবার ও সমাজ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের প্রতি সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ডায়ালগে সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, সাংবাদিক, আইনজীবী ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, এ ডায়ালগ থেকে প্রাপ্ত মতামত ও সুপারিশ ভবিষ্যৎ অ্যাডভোকেসি কার্যক্রম ও কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে।


সর্বশেষ সংবাদ

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল

শমশেরনগর বাজারে পিয়াস ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

শমশেরনগর বাজারে পিয়াস ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর

ক্যান্সার আক্রান্ত রোগীকে শহর জসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে শহর জসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক