admin
প্রকাশিত: 6:44 AM, June 25, 2026
ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) পরিচালিত রিটেইল সেলস প্রকল্পের উদ্যোগে সিলেটে একটি এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ব্র্যাক লার্নিং সেন্টার (বিএলসি), সিলেটে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল সিঙ্গার, এম অ্যান্ড এন, অ্যাপেক্স, এলান পয়েন্ট, পাইকারি বাজার, মিরর, এক্সট্যাসি, ক্লাব হাউস এবং ডিওর ব্র্যান্ড। অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দক্ষ জনবল উন্নয়ন, নিয়োগ প্রক্রিয়া এবং কর্মসংস্থান সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম ও স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগ তুলে ধরেন জেলা সমন্বয়কারী মো. আরিফ। পরে রিটেইল সেলস প্রকল্পের জেলা ব্যবস্থাপক শায়েদ আহমদ এমাদ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি রাউন্ডটেবিল আলোচনা পরিচালনা করেন। এ সময় তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে ব্র্যাক লার্নিং সেন্টার, সিলেটের অপারেশন ম্যানেজার সাদাত মোসাদ্দেক দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরিতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। অনুষ্ঠিতে অংশগ্রহণকারী প্রতিনিধিরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও ব্র্যাকের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই
অভিযোগের পরও বদলায়নি চিত্র? সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত
ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের
প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।
অনুসন্ধানী প্রতিবেদন-৫ সিলেটের ঐতিহাসিক তারাপুর চা বাগানে মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দিন দিন চরম
সিলেট বিএনপির আস্থার প্রতীক সিলেট অঞ্চলের রাজনীতিতে ভালোবাসা, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত আব্দুল কাইয়ুম জালালী পংকী। বাংলাদেশ