admin

প্রকাশিত: 2:37 PM, May 15, 2026

সিলেটে মহানগর বিএনপির জরুরি মতবিনিময় সভা

সিলেটে মহানগর বিএনপির জরুরি মতবিনিময় সভা
১৮০ দিনের সরকারি সাফল্য প্রচারে মঙ্গলবার কোর্ট পয়েন্টে সমাবেশের ডাক
স্টাফ রিপোর্টার: 
সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দলীয় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সরকারের ১৮০ দিনের সফলতা জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনায় এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর কাজিরবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সভা পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি নিগার সুলতানা ডেইজি, মহানগর বিএনপির সম্মানিত সদস্য বদরুদ্দোজা বদর, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক ওলিউর রহমান সোহেল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদার ও রফিকুল ইসলাম রফিক, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন মুন্না, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ উদ্দিন মুরাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, মহানগর বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালিক সেকু, সহ স্থানীয় বিষয়ক সম্পাদক মিনহাজ পাঠান, সহ যুব বিষয়ক সম্পাদক রুবেল বক্স, সাংস্কৃতিক সম্পাদক তাজ উদ্দিন মাসুম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম সায়েম, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু ও সাব্বির আহমদ বক্তব্য রাখেন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির কার্যনির্বাহী সদস্য আব্দুল মুমিন, নুরুল হক রাজু, মতিউর রহমান শিমুল, মুহিবুর রহমান মুহিব ও আবুল হোসেন। থানা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক এনামুল হক, মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত এবং সদস্য সচিব জামাল আহমদ।
ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল ইবনে রাজ্জাক, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রনি মজুমদার, ২০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ, ৩১নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাহির আলী ও সাধারণ সম্পাদক আবুল কালাম এবং ৩২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান সুমন।
সভায় আগামী মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সমাবেশে সরকারের ১৮০ দিনের সফলতা নিয়ে আলোকপাত করা হবে বলে জানানো হয়।
সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, পরবর্তীতে মহানগর বিএনপির কোনো সাংগঠনিক সভায় মন্ত্রী মহোদয় উপস্থিত থাকবেন না। সাংগঠনিক কার্যক্রম দলীয় নেতৃবৃন্দই পরিচালনা করবেন। তবে গুরুত্বপূর্ণ সভায় মন্ত্রী মহোদয় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, মহানগরের বর্ধিত ৬টি ওয়ার্ডে নির্বাচিত কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। খুব শিগগিরই সম্মেলনের মাধ্যমে এসব ওয়ার্ডে কমিটি গঠন করা হবে। পাশাপাশি সরকারের সফলতা জনগণের কাছে পৌঁছে দিতে ওয়ার্ডে ওয়ার্ডে সভা ও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সমাবেশ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী বলেন, নির্বাচনের পর দল ক্ষমতায় থাকায় সাংগঠনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা এসেছে, যা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এজন্য কেন্দ্র থেকে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারের ১৮০ দিনের সফলতা নিয়ে শিগগিরই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে। একইসঙ্গে বিরোধী দলের অপপ্রচারের জবাব দিয়ে তিনি বলেন, সরকার জুলাই সনদের অধিকাংশ প্রস্তাব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অংশ।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা

সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা

পর্তুগালের ঐতিহাসিক ব্রাগানজা রাজপরিবারের সদস্য হার হাইনেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা (ডাচেস অফ কোইমব্রা) ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে সিলেটে

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতির নাগরিক সংবর্ধনা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতির নাগরিক সংবর্ধনা

শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : তাহসিনা রুশদীর লুনা এমপি প্রবাসে থেকেও বিশ্বনাথের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের ছালিম

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

১১, ১২ ও ১৩নং ওয়ার্ডে দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

১১, ১২ ও ১৩নং ওয়ার্ডে দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে মাওলানা এমরান আলম বাংলাদেশ খেলাফত মজলিস বি.কে.এম সিলেট মহানগরীর ১১, ১২ ও ১৩নং

মশা নিধনের দাবিতে মঙ্গলবার সিলেটে মশারি টাঙিয়ে প্রতীকী শোভাযাত্রা

মশা নিধনের দাবিতে মঙ্গলবার সিলেটে মশারি টাঙিয়ে প্রতীকী শোভাযাত্রা

সিলেট মহানগরীতে মশার উপদ্রব বৃদ্ধি ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) মশারি টাঙিয়ে প্রতীকী