admin
প্রকাশিত: 11:56 AM, March 2, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বারের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সিলেটের দায়িত্বপ্রাপ্ত নেতা নাজিম উদ্দীন নাজিম।
প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দীন নাজিম বলেন, “মৎস্যজীবী দল বিএনপির একটি অন্যতম শক্তিশালী সহযোগী সংগঠন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে মৎস্যজীবী দলের নেতাকর্মীরা অতীতেও রাজপথে ছিল এবং ভবিষ্যতেও যেকোনো আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরব আমিরাত বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. খসরুজ্জামান এবং জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সদস্য আপ্তাব উদ্দিন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক হেলাল মেম্বার,ফেঞ্চুগঞ্জ উপজেলা আহবায়ক শামীম আহমদ ও সদস্য সচিব মঞ্জিল মিয়া, গোয়াইনঘাট উপজেলা আহবায়ক বদর উদ্দিন, সদর উপজেলা আহবায়ক নুরুল হক ও সদস্য সচিব আলী হোসেন, জৈন্তাপুর উপজেলা আহবায়ক সংকর দাস ও সদস্য সচিব নাসির উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক মোস্তফা হোসেন রাজাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সভার শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিবসের কর্মসূচি উদযাপন করেন অতিথিরা। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান
রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ
প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ