admin

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

সিলেটে ‘রক্তের অনুসন্ধানে আমরা’র উদ্যোগে বিনামূল্যে রক্তদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিলেটে ‘রক্তের অনুসন্ধানে আমরা’র উদ্যোগে বিনামূল্যে রক্তদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিলেটে রক্তদানে সচেতনতা সৃষ্টি ও মানবিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে ‘রক্তের অনুসন্ধানে আমরা’ সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সংগঠনের উপদেষ্টা কামাল আহমদ আম্বিয়ার জন্মদিন উপলক্ষে সিলেট সদরখলাস্থ নুরুল কোরআন ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা মো: তারেক আহমদের সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি সোহাগ আহমেদ, সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ শাহান, আকরাম খান বাপ্পি, জেসমিন বেগমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ক্যাম্পেইন চলাকালীন বক্তারা বলেন, “রক্তদান কেবল একটি সেবা নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। নিয়মিত রক্তদানে যেমন মানুষের জীবন বাঁচে, তেমনি সমাজে মানবিকতার বন্ধন সুদৃঢ় হয়।” তরুণ সমাজকে রক্তদানে আরও বেশি উৎসাহী হওয়ার আহŸান জানিয়ে তারা আরও বলেন, জরুরি মুহূর্তে রক্তের অভাবে যেন কোনো প্রাণহানি না ঘটে, সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রচেষ্টা।

দিনব্যাপী এই কার্যক্রমে স্থানীয় এলাকার বিপুল সংখ্যক মানুষের বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় করা হয়। একই সাথে রক্তদানের উপকারিতা ও গুরুত্ব নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরামর্শ প্রদান করেন স্বেচ্ছাসেবীরা।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে জেলার বিভিন্ন স্থানে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তারা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এসব মানবিক উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহŸান জানান।

সর্বশেষ সংবাদ

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থানায় জিডি

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থানায় জিডি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)-এর নাম ও ছবি ব্যবহার

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : ইমদাদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ

বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব

সভাপতি মনজুরুল, সম্পাদক রাজন রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

সভাপতি মনজুরুল, সম্পাদক রাজন রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে: এমপি এমরান চৌধুরী

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে: এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর।

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি