admin

প্রকাশিত: 4:39 PM, May 4, 2026

সিলেটে সড়কে প্রাণ হারানো মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক

সিলেটে সড়কে প্রাণ হারানো মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক

স্টাফ রিপোর্ট:

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় তেলিবাজার এলাকায় ট্রাকের সাথে শ্রমিকবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৮ শ্রমিকের মরদেহ রোববার বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসমানী হাসপাতাল থেকে মরদেহগুলো স্বজন দাফনের জন্য গ্রামের বাড়ি নিয়ে গেছেন। মরদেহ বহনে অ্যাম্বুলেন্স ভাড়া প্রদানে সহায়তা করেছে এসিড সন্ত্রাস নির্মূল কমিটি-এসনিক নামের সিলেটের একটি সামাজিক সংগঠন। নিহত ৫ পরিবারের স্বজনদের মধ্যে ভাড়া প্রদান করা হয় বলে সংগঠনের সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গোলজার জানিয়েছেন। তিনি জানান উপস্তিত সময়ে ৫ পরিবারকে পাওয়া যায়। নগদ ও মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে সহায়তা দেওয়া হয়।

তিনি জানান, নিহতের মরদেহ বহনে সরকারি কোনো সহযোগিতা না পাওয়ার বিষয়টি জানতে পেরে তিনি এগিয়ে আসেন। গাড়ি ভাড়া বাবদ নিহতের পরিবারের হাতে সহায়তা তুলে দেন।

নিহত আজির উদ্দিন ও আমির উদ্দিনের খালাত ভাই রাফি ও শামীম জানান যেখানে এগিয়ে আসার কথা ছিল রাষ্টের, সেখানে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। নিহত ফরিদুলের ভাই জানান আমরা কৃতজ্ঞ। আমাদের এই কঠিন সময়ে সহযোগিতার জন্য। আমরা চেয়েছিলাম সরকার এগিয়ে আসবে। কিন্তু পাশে পেলাম একটি সামাজিক সংগঠনকে।

এ সময় শাবির প্রো ভিসি সাজেদুল করিম বলেন, আমি যখন শুনলাম ৮ জন নির্মাণ শ্রমিক মারা গেছে খুব মর্মাহত হই। সন্্যায় মনটা ভাল হয়ে যায় একটি মহতী উদ্যোগের সঙ্গে নিজেকে বিলিয়ে দিতে পেরে। সামাজিক সংগঠন এসনিক যা দেখাল -এটি দৃষ্টান্ত।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র পত্রিকার আর প্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইউসুফ আলী, সংগঠক ওমর মাহবুব।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে তেলিবাজার এলাকায় ট্রাক ও শ্রমিকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান চার জন। হাসপাতালে যাওয়ার পর আরও চার জন মারা যান। এদের মধ্যে দুইজন নারী রয়েছেন। তারা ভোরে নগরীর আম্বরখানা মোড় থেকে নির্মাণ কাজের শ্রমিক হিসেবে লালাবাজার এলাকায় যাচ্ছিলেন। অভিযোগ উঠেছে দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমিয়ে পড়িছিলেন। নিহতরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের পলাশ গ্রামের দুই ভাই আজির উদ্দিন ও আমিরউদ্দিন, ধর্মপাশার সরিষা গ্রামের নার্গিস আক্তার, দিরাইয়ের সেচনী গ্রামের মনি বেগম, একই উপজেলার দিরাই ভাটিপাড়া গ্রামের নুরুজ আলী ও ভাটিপাড়া নূর নগরের ফরিদুল ইসলাম, সিলেটের কোম্পানীগঞ্জের শিবপুর গ্রামের পাÐব বিশ্বাস ও একই উপজেলার পুটামারা গ্রামের বদরুল আমিন। এরমধ্যে নিহত আমির উদ্দিন ও আজির উদ্দিন, পান্ডব, মনি বেগম ও ফরিদুলের পরিবারের কাছে সহায়তা তুলে দেওয়া হয়।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট লায়ন্স চক্ষু হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসাসেবা উদ্বোধন চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

সিলেট লায়ন্স চক্ষু হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসাসেবা উদ্বোধন চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে

শ্রমিক ধর্মঘটের প্রতিবাদে কেন্দ্রীয় বাস টার্মিনালে সভা জনস্বার্থ বিরোধী এই পরিবহন ধর্মঘট প্রতিহত করতে হবে

শ্রমিক ধর্মঘটের প্রতিবাদে কেন্দ্রীয় বাস টার্মিনালে সভা জনস্বার্থ বিরোধী এই পরিবহন ধর্মঘট প্রতিহত করতে হবে

– শাহাব উদ্দিন: দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সভাপতি, সিলেট-মৌলভী বাজার – শ্রীমঙ্গল এসএমএস পরিবহনের চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিন বলেছেন, সোমবারের

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা

ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দৃষ্টিনন্দন ভবনে কাক্সিক্ষত সেবা মিলছে না, জনবল ও যন্ত্রপাতির তীব্র সংকট

ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দৃষ্টিনন্দন ভবনে কাক্সিক্ষত সেবা মিলছে না, জনবল ও যন্ত্রপাতির তীব্র সংকট

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন নতুন

শাহপরান (রহ.) মাজার ব্যবস্থাপনা ও আয়-ব্যয় নিয়ে চরম অস্থিরতা

শাহপরান (রহ.) মাজার ব্যবস্থাপনা ও আয়-ব্যয় নিয়ে চরম অস্থিরতা

স্টাফ রিপোর্টার: সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও দানের টাকার আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিনের বিরোধ ফের নতুন করে চাঙা

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে