admin

প্রকাশিত: 4:31 AM, May 5, 2026

সিলেটে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের কর্মশালায় এমপি এমরান চৌধুরী সরকারিভাবে হওয়ার ব্যবস্থাপনা সহজ, সুন্দর ও ভোগান্তিমুক্ত

সিলেটে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের কর্মশালায় এমপি এমরান চৌধুরী সরকারিভাবে হওয়ার ব্যবস্থাপনা সহজ, সুন্দর ও ভোগান্তিমুক্ত

স্টাফ রিপোর্টার:

সরকারিভাবে সিলেট জেলার হজ যাত্রী বৃদ্ধির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, বিশিষ্ট উলামায়ে কেরাম এবং সিলেট জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে কর্মশালা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গতকাল সোমবার নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মুসলমানরা ধর্মপ্রাণ ও আল্লাহভীরু। আমরা সবাই জীবনে একবার হলেও আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখি। মানুষ দিন দিন সচ্ছল হচ্ছে, অথচ ১৮ কোটি মানুষের এই দেশে হাজীদের সংখ্যা খুবই কম। সরকারিভাবে হজে যাওয়া হাজীদের সংখ্যা আরো কম। সরকারিভাবে হওয়ার ব্যবস্থাপনা সহজ, সুন্দর ও ভোগান্তিমুক্ত। হজ ব্যবস্থাপনায় সরকারের ব্যবসায়িক উদ্দেশ্য না থাকায় এবং জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকায় হাজীরা প্রতারিত হন না। এই চমৎকার বিষয়গুলো মানুষদের জানালে সরকারিভাবে হজে যাওয়া মানুষের সংখ্যা বাড়বে। অসংখ্য প্রবাসীরা বাংলাদেশে নিবন্ধন করে হজে যান। তাদেরও সরকারিভাবে হজে যেতে উদ্বুদ্ধ করতে হবে। তিনি জনগণকে আশ্বস্ত করতে ও সরকারিভাবে হজে যেতে উদ্বুদ্ধকরণে উলামায়ে কেরাম এবং মসজিদের ইমাম ও খতিবদের কাজ করার আহŸান জানান।

কর্মশালায় ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ অত্যন্ত চমৎকার ও স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় অনেক সময় নানা ত্রæটি-বিচ্যুতি ঘটে। অথচ আমরা সরকারিভাবে যথেষ্ট সংখ্যক হাজীদের হজে পাঠাতে পারিনা। যেখানে এবার সাড়ে ৭৮ হাজার হাজী হজে যাচ্ছেন সেখানে ওমরাহ পালনকারীদের সংখ্যা প্রায় সাড়ে চার লক্ষের উপরে।

আমাদের প্রতিবেশী ভারত ও পাকিস্তান ৬০-৭০ শতাংশ হাজীদের সরকারিভাবে হজে পাঠায়। তিনি বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে হাজীদের কোটা পূরণের জন্য চাপ দেয়া হচ্ছে। সরকার এবার ২৫ শতাংশ হাজীদের সরকারি ব্যবস্থাপনায় হজে পাঠানোর উদ্যোগ নিয়েছে। তাই সরকারিভাবে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে সরকার সারা দেশব্যাপী সভা, সেমিনার ও প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। সিলেটের এই কর্মশালার মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হলো। সচিব আরো বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জ্বালানি মূল্যের কারণে বিমানের ভাড়া বেশি ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের প্রচেষ্টায় এই ভাড়া কমিয়ে আনা হয়েছে। তিনি হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে সরকারের এই কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সরকারের যুগ্মসচিব আশরাফুর রহমান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হজ) ড. মো. মঞ্জুরুল হক। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সিলেট কালেক্টরের জামে মসজিদের ইমাম মাওলানা মো. শাহ আলম। সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের ফিল্ড অফিসার সৈয়দ ফখরুল ইসলাম। কর্মশালায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিস্টেম অ্যানালিস্ট মো. সাইফুল ইসলাম, ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক আনোয়ার কাদিরসহ ইসলামিক ফাউন্ডেশন সিলেটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান বলেন, হজ ফরজ ইবাদত হলেও অনেকের মধ্যে হজ করতে অনীহা দেখা যায়। হজকে আরও গতিশীল ও হাজীদেও যথাযথভাবে সেবা দিতে ও হাজী সংখ্যা বাড়াতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানুষ আমাদের কথা শুনে ও গুরুত্ব দেয়। এই সুযোগ কাজে লাগিয়ে মানুষকে সরকারিভাবে হজে যেতে আমাদের উদ্বুদ্ধ করতে হবে। তিনি সবার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহŸান জানান।


সর্বশেষ সংবাদ

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার: লোকমান আহমদ

আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার: লোকমান আহমদ

সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ বলেছেন, দেশের তরুণ জনশক্তির উন্নয়নের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব।

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের মিছিল-সমাবেশ

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের মিছিল-সমাবেশ

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল

শীতের মৌসুমেও চড়া সবজির বাজার স্বস্তি নেই নবীগঞ্জের ক্রেতাদের

শীতের মৌসুমেও চড়া সবজির বাজার স্বস্তি নেই নবীগঞ্জের ক্রেতাদের

নবীগঞ্জ প্রতিনিধি: প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ভোরের হিমেল হাওয়া আর ঋতু পরিবর্তনের আবহে মাঠে মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির সমারোহ।

ছাত্রদল নেতা পলাশ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে : দোয়া কামনা

ছাত্রদল নেতা পলাশ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে : দোয়া কামনা

সম্প্রতি নগরীর সুবিদবাজারে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ আকাব উদ্দিন পলাশ। তিনি বর্তমানে নগরীর

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে ফিজি হাইকমিশনারের সাক্ষাৎ

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে ফিজি হাইকমিশনারের সাক্ষাৎ

ফিজিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে সিলেটের সংবাদ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর

শাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক