admin

প্রকাশিত: ৭:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৬

সিলেটে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

সিলেটে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

স্টাফ রিপোর্টার:

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টা ৫ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) ১০ মাস বয়সী আরিফ নামে এক শিশুর মৃত্যু হয়। আর এদিন রাত ৮ টা ১৫ মিনিটে ৫ মাস বয়সী সুনামগঞ্জের তৌফিক ওসমানী হাসপাতালে মারা গেছেন। একই দিন রাতে একই হাসপাতালে ৯ মাস বয়সী হুমায়রার মৃত্যু হয়েছে। এনিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে ১ জন ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হল।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। তিনি জানান, হামের উপসর্গ নিয়ে সিলেটে শুক্রবার তিনজনের মৃত্যু হয়েছে। আরিফ হাম এবং ব্রঙ্কোনিউমোনিয়ার সন্দেহে ভর্তি হয়েছিল। পরবর্তীতে তার পেটে ব্যথা, কালো মল (মেলেনা) এবং নাক দিয়ে কালো রঙের তরল পদার্থ বের হতে শুরু করে। রোগী খিটখিটে, তার প্রচÐ জ্বর এবং শকের লক্ষণ দেখা যাচ্ছে। এটি হেমোরেজিক হাম বা বø্যাক হামও হতে পারে। প্রাসঙ্গিক পরীক্ষার জন্য তার নমুনা পাঠানো হয়েছে।

আর তৌফিক গত ৬ এপ্রিল হাম, ব্রঙ্কোনিউমোনিয়া, হার্ট ফেইলিউর ও ক্রুপ এই রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। হামের সন্দেহে সে মারা গেছে। এখন রিপোর্টের অপেক্ষায়। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় ডাউন সিনড্রোম, হাম, ব্রঙ্কোনিউমোনিয়া এবং হার্ট ফেইলিউর নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শুক্রবার রাতে তার মৃত্যু হয়। দিন দিন পরিস্থিতি আরও কঠিন হচ্ছে। উভয় হাসপাতালের ডাক্তার ও নার্সরা সর্বোচ্চ সহায়তা প্রদানের জন্য কঠোর পরিশ্রম করছেন। এখন আরেকজন রোগী শামসুদ্দিন থেকে ওসমানীতে স্থানান্তরিত হচ্ছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন। আর বর্তমানে হাসপাতালে আছেন ১৬০ জন। সবচেয়ে বেশি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৩ জন ভর্তি রয়েছেন।


সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই।  শুক্রবার সকাল ৬

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :  সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

এ কে আজাদ, গোয়াইনঘাট:  সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতক প্রতিনিধি:  সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী