admin

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৬

সিলেটে হামের প্রকোপ: আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত অর্ধশত

সিলেটে হামের প্রকোপ: আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত অর্ধশত

স্টাফ রিপোর্টার:

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫২ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
সর্বশেষ মারা যাওয়া দুই শিশু হলো—সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আবদুল্লাহ (১০ মাস) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হুজাইফ (১০ মাস)। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এর আগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫২ জন নতুন রোগী ভর্তি হয়েছে। আক্রান্তের সংখ্যা বিশ্লেষণে দেখা যায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল: সর্বোচ্চ ১৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল: ২০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল: ৭ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল: ৪ জন।

জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজারে ১ জন করে শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৯ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালেই ভর্তি আছে ৪২ জন। এছাড়া মৌলভীবাজারে ১৫ জন, সুনামগঞ্জে ৯ জন এবং ওসমানী মেডিকেলে ৮ জন চিকিৎসা নিচ্ছে। বেসরকারি পর্যায়ের নর্থ ইস্ট মেডিকেল, মাউন্ট এডোরা ও পার্কভিউ হাসপাতালেও হামের রোগী ভর্তির খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রæত টিকাদান নিশ্চিত করার এবং কোনো উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন। হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট জেলাগুলোতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর বিএনপির আলোচনা সভায় খন্দকার মুক্তাদির : শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল

সিলেট মহানগর বিএনপির আলোচনা সভায় খন্দকার মুক্তাদির : শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  শনিবার বাদ মাগরিব

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮ মে,

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন সিলেটের

বীরমঙ্গল-গুরকচির বাজার সড়কের বেহাল দশা

বীরমঙ্গল-গুরকচির বাজার সড়কের বেহাল দশা

ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ এ কে আজাদ গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী