admin
প্রকাশিত: 6:24 AM, May 11, 2026
সিলেটে হামের সংক্রমণ মোকাবিলায় এগিয়ে এসেছেন এবিএম ফাউন্ডেশন এবং বিশিষ্ট কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. নজমুস সাকিব। গতকাল রবিবার দুপুরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পৃথকভাবে এবিএম ফাউন্ডেশন ও বিশিষ্ট কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. নজমুস সাকিবের পক্ষ থেকে হামের চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়। চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল এবিএম ফাউন্ডেশন পক্ষ থেকে ৫০০ পিস ইনফিউশন ৫০০মিলি সোডিয়াম ক্লোরাইড (০.২২৫% + ডেক্সট্রোজ ১০%), ৫০০পিস ইনফিউশন ৫০০ মিলি সোডিয়াম ক্লোরাইড (০.৪৫% + ডেক্সট্রোজ ৫%), ৮৪ পিস সার্জিক্যাল ট্যাপ নিশিপোর ও ২০০ বোতল মিনারেল ওয়াটার এবং কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. নজমুস সাকিবের পক্ষ থেকে ২০০ পিস ইনফিউশন ৫০০মিলি সোডিয়াম ক্লোরাইড (০.২২৫% + ডেক্সট্রোজ ১০%), ২০০ পিস (ইনফিউশন ৫০০মিলি সোডিয়াম ক্লোরাইড (০.৪৫% + ডেক্সট্রোজ ৫%) ও ৩৬ পিস সার্জিক্যাল ট্যাপ নিশিপোর।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পক্ষে চিকিৎসা সামগ্রিক গ্রহণ করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হামের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হামের প্রাদুর্ভাবের এমন সময়ে এবিএম ফাউন্ডেশন ও ফাউন্ডেশনের চেয়ারম্যান সিআইপি একেএম আতাউল করিম এবং কিডনি বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিব এগিয়ে আশায় আমরা কৃতজ্ঞ।
সবার সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আমরা আশাবাদী। তিনি হামের চিকিৎসা সামগ্রী প্রদানে ও আক্রান্ত গরিব রোগীদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
চিকিৎসা সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট কিডনী বিশেষজ্ঞ ডা. নজমুস সাকিব, এবিএম ফাউন্ডেশনের পরিচালক ফেরদৌসী আক্তার ও পরিচালক ফারহানা চৌধুরী, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের অ্যাডিশনাল ডিরেক্টর (ওয়েলফেয়ার অ্যান্ড সার্ভিস) ফরিদা নাসরিন, ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) মোঃ মহিবুর রহমান রাসেল, কামরান আহমদ প্রমুখ।
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক
স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক