admin

প্রকাশিত: 5:35 PM, October 12, 2026

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের আন্দোলন প্রত্যাহার ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা বাণিজ্যমন্ত্রীর আশ্বাসে সংকট নিরসন

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের আন্দোলন প্রত্যাহার ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা বাণিজ্যমন্ত্রীর আশ্বাসে সংকট নিরসন

স্টাফ রিপোর্টার:

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি)-র সুনির্দিষ্ট আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফিরেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল রবিবার সকালে ক্লাস শুরুর মাধ্যমে প্রতিষ্ঠানটিতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের মধ্যস্থতায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বাণিজ্যমন্ত্রীর এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শিক্ষার্থীরাÑকলেজটিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের অধীনে স্থানান্তর, পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শিক্ষক সংকট নিরসন এবং খেলার মাঠ নির্মাণের দাবি জানান।

শিক্ষার্থীদের দাবি শুনে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। তিনি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ গ্রহণ এবং মাউশি বিভাগে স্থানান্তরের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়সহ উচ্চপর্যায়ে আলোচনার আশ্বাস দেন। একই সভায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী শিক্ষার্থীদের জন্য একটি খেলার মাঠ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। মন্ত্রীদের আশ্বাসে সন্তুষ্ট হয়ে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

গতকাল রবিবার সকালে শিক্ষার্থীরা ক্লাসে ফিরলে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও কলেজের অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবাল তালাবদ্ধ শ্রেণিকক্ষগুলো খুলে দিয়ে শিক্ষার্থীদের স্বাগত জানান এবং স্বাভাবিক পরিবেশ তৈরি করেন।

এদিকে, প্রশাসনিক কার্যক্রম মাউশি-র অধীনে স্থানান্তরের কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সার্বিক সহযোগিতার আশ্বাসের জন্য রোববার বিকেলে নগর ভবনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ধন্যবাদ জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের নেতৃত্বে প্রতিনিধি দলটি এ সময় সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করে।

সাক্ষাৎকালে সিসিক প্রশাসক বলেন, “সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন এবং এটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার স্বপ্ন দেখেছিলেন। স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ বিষয়ে অত্যন্ত আন্তরিক। কলেজের অবকাঠামো ও মাঠ সংস্কারে সিসিক থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।”

উক্ত মতবিনিময় ও সাক্ষাৎকালে বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, বিভাগের প্রধান শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল

শমশেরনগর বাজারে পিয়াস ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

শমশেরনগর বাজারে পিয়াস ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর

ক্যান্সার আক্রান্ত রোগীকে শহর জসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে শহর জসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক