admin
প্রকাশিত: 6:54 AM, July 18, 2026
সিলেট সিটি কর্পোরেশনের ৪ বারের নির্বাচিত কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র এবং নবনিযুক্ত সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে জমকালো নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
নাগরিক সংবর্ধনার জবাবে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের পরিকল্পিত উন্নয়ন ও আধুনিকায়নে আমাদের সবাইকে দল-মত নির্বিশেষে একসাথে কাজ করতে হবে। ৪নং ওয়ার্ডের মানুষের এই ভালোবাসা ও সম্মান আমার আগামী দিনের পথচলাকে আরও বেগবান করবে। আমি সিলেটের সার্বিক উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করতে চাই।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রেজাউল হাসান কয়েস লোদীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন ওয়ার্ডের নাগরিকবৃন্দ। আম্বরখানা কলোনি সরকারি জামে মসজিদের মুয়াজ্জিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।
৪নং ওয়ার্ডের প্রবীণ মুরব্বি ও বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক মুহিত চৌধুরীর সভাপতিত্বে এবং শামীম মজুমদারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কয়েস লোদীর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর যোগ্য নেতৃত্ব সিলেটের পরিকল্পিত ও টেকসই উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দেওয়ান মাহমুদ রাজা এবং স্বাগত বক্তব্য রাখেন আশরাফ হোসেন আরমান। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— আজাদ খান, আব্দুল করিম, বেনু সিংহ, সেলিম আহমদ, মতিয়ার রহমান, মিজান আহমদ, সৈয়দ সারোয়ার রেজা, আলমগীর হোসেন, ওমর মাহবুব, হাসান খান, এমদাদুল হক উমামা, রহিম প্রমুখ। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,